for Add

হারের বৃত্ত ভাঙলো ঢাকা

খুলনা টাইগার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর শুরু করেছিলো ঢাকা ডমিনেটর্স। এরপর টানা ছয় ম্যাচ হারতে হয় ঢাকাকে। নিজেদের সপ্তম ম্যাচে এসে সেই খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা।

টুর্নামেন্টের ২৪তম ম্যাচে পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে ঢাকা ২৪ রানে হারায় খুলনাকে। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠলো ঢাকা। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো খুলনা।

প্রথমে ব্যাট করে ১০৮ রানে অলআউট হয় ঢাকা। খুলনার দুই স্পিনার নাহিদুল ইসলাম ৪টি ও নাসুম আহমেদ ৩টি উইকেট নেন। জবাবে তাসকিন-নাসির ও আল আমিনের বোলিং তোপে ৮৪ রানে গুটিয়ে যায় খুলনা। তাসকিন ৪টি, নাসির-আল আমিন ২টি করে উইকেট নেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি। ব্যাট হাতে নেমে খুলনার স্পিনার নাহিদুল ইসলামের ঘুর্ণিতে পড়ে ঢাকা। ৮ রানে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে ২ উইকেট নেন নাহিদুল। ঢাকার ওপেনার মিজানুর রহমানকে ১ ও আফগানিস্তানের উসমান ঘানিকে শূন্য হাতে বিদায় করেন তিনি।

এরপর নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ মিথুনকে রানের খাতা খোলার আগেই আউট করেন নাহিদুল। স্পেলের শেষ ওভারে ইংল্যান্ডের অ্যালেক্স ব্লেককে ৩ রানে থামান নাহিদুল। টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ৪ ওভারে ৬ রানে ৪ উইকেট নেন নাহিদুল।

৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। এ অবস্থায় ঢাকাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ওপেনার সৌম্য সরকার। ৩৮ বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। অধিনায়ক নাসিরের সাথে পঞ্চম উইকেটে ৩৩ বলে ৪০ রান যোগ করেন সৌম্য।

নাসিরকে ৩ রানে শিকার করে জুটি ভাঙেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। অধিনায়ক ফেরার পরপরই নাসুমের বলে বোল্ড হন সৌম্য। শেষ পর্যন্ত ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন সৌম্য।

দলীয় ৮৪ রানে সৌম্য ফেরার পর ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ঢাকা। শেষ দিকে তাসকিন আহমেদের ১২ ও আল আমিন হোসেনের অপরাজিত ১০ রানে তিন অংকে পা রাখে ঢাকার স্কোর। ২ বল বাকী থাকতে ১০৮ রানে গুটিয়ে যায় ঢাকা। নাহিদুলের পর ১১ রানে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসুম।

১০৯ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ঢাকার দুই বোলার তাসকিন ও নাসিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে খুলনা। ১১তম ওভারে ৫৮ রানেই ৪ উইকেট হারায় খুলনা। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে ৫ ও পাকিস্তানের আজম খানকে ৪ রানে ফেরান তাসকিন। ওপেনার তামিম ইকবালকে ৩০ ও মাহমুদুল হাসান জয়কে ৪ রানে থামান নাসির।

পরবর্তীতে খুলনার উপর চাপ অব্যাহত রেখে ম্যাচ জয়ের সুযোগ তৈরি করেন ঢাকার অন্য বোলাররা। ১৫ ওভারে ৮৪ রানে অষ্টম উইকেট হারায় তারা। ১৬তম ওভারে খুলনার শেষ দুই উইকেট শিকার করে ঢাকাকে জয়ের স্বাদ দেন তাসকিন। ১৫ দশমিক ৩ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায় খুলনা। দলের পক্ষে তামিম সর্বোচ্চ ও অধিনায়ক ইয়াসির আলি দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন। আর কোন ব্যাটারই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। ঢাকার তাসকিন ৯ রানে ৪ উইকেট নেন। ২টি করে শিকার ছিলো নাসির ও আল আমিনের।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add