for Add

সাকিবের বরিশালকে হারালো মাশরাফির সিলেট

চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে হারিয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২৩তম ম্যাচে সিলেট ২ রানে হারিয়েছে বরিশালকে। এখন ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে সিলেট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বরিশাল। টানা পাঁচ ম্যাচ জয়ের পর দ্বিতীয় হার দেখলো বরিশাল। বরিশালের দু’টিই হারই সিলেটের কাছে। আসরের প্রথম দেখাতে সিলেটের কাছে ৬ উইকেটে হেরেছিলো বরিশাল।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। ৬৬ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান করে ম্যাচ হারে বরিশাল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
বরিশালের পেসার খালেদ আহমেদের করা ইনিংসের প্রথম ওভারে ১টি করে চার-ছক্কায় ১০ রান তুলেন সিলেটের ওপেনার শান্ত।

ইনিংসের দ্বিতীয় ওভারে সিলেটের ৩ উইকেট নেন বরিশালের পাকিস্তানী পেসার মোহাম্মদ ওয়াসিম। ওভারের প্রথম বলে ওপেনার জাকির হাসানকে শূন্যতে, পঞ্চম বলে ইনজুরি কাটিয়ে ফেরা তৌহিদ হৃদয়কে ৪ রানে ও শেষ ডেলিভারিতে মুশফিকুর রহিমকে খালি হাতে ফেরান ওয়াসিম।

১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া সিলেটকে খেলায় ফেরানোর লড়াই করে সফল হন শান্ত ও ইংল্যান্ডের টম মুরস। পাওয়ার-প্লেতে ৪১ রান পায় দলটি। উইকেটে সেট হয়ে যাওয়ায় রানের চাকা সচল রাখেন শান্ত-মুরস। ১৩তম ওভারে দলে রান নব্বইর ঘরে নিয়ে যান তারা।

ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে শান্ত-মুরস জুটি ভাঙ্গেন সাকিব। উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্টাম্পড আউট হন মুরস। ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৪০ রান করেন তিনি। শান্তর সাথে চতুর্থ উইকেটে ৭১ বলে ৮১ রান যোগ করেন মুরস।

দলীয় ৯৬ রানে মুরস ফেরার পরের ওভারে বাউন্ডারি দিয়ে এবারের আসরে দ্বিতীয় অর্ধশতকের দেখা পেতে ৪৮ বল খেলেন শান্ত। হাফ-সেঞ্চুরির পর মারমুখী হয়ে কামরুলের করা ১৮তম ওভারে ৩টি চার মারেন শান্ত। অন্যপ্রান্তে দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন শ্রীলংকার থিসারা পেরেরাও।

শেষ ওভারে পেরেরা আউট হলেও সিলেটকে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন শান্ত। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৬৮ রান যোগ করেন শান্ত-পেরেরা জুটি। ৪টি চারে ১৬ বলে ২১ রান করেন পেরেরা। ৬৬ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮৯ রান করেন শান্ত। বরিশালের ওয়াসিম ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন।

১৭৪ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারাতে পারতো বরিশাল। সিলেটের অধিনায়ক মাশরাফির করা ওভারের প্রথম বলে পয়েন্টে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের সহজ ক্যাচ ফেলেন জাকির।

সতীর্থের জীবন পাবার পর ব্যাট হাতে ঝড় তোলেন আরেক ওপেনার সাইফ হাসান। চার ওভারের মধ্যে মাশরাফিকে ৩টি ও মোহাম্মদ আমিরকে ১টি ছক্কা মারেন সাইফ।

পঞ্চম ওভারে পেসার তানজীম হাসান সাকিবের প্রথম ডেলিভারিতে হৃদয়কে ক্যাচ দিয়ে জীবন পান সাইফ। তবে একই ওভারের পঞ্চম বলে ঝড় তোলা সাইফকে বিদায় দেন সাকিব। ৪টি ছক্কায় ১৯ বলে ৩১ রান করেন সাইফ।

সপ্তম ওভারে আবারও উইকেট শিকারে মাতেন সাকিব। এবার এনামুল হককে ৩ রানে বিদায় দেন তিনি।

৪৬ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন জাদরান ও অধিনায়ক সাকিব। সিলেটের পেসার রেজাউর রহমান রাজার করা ১০ম ওভারে ২০ রান তোলেন তারা। সাকিব ২টি চার ও জাদরান ১টি ছয় মারেন।

পরের ৩ ওভারে ২৬ রান নেন জাদরান ও সাকিব। ১৪তম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন রাজা। তৃতীয় বলে জাদরানকে ও শেষ ডেলিভারিতে সাকিবকে বোল্ড করেন রাজা। জাদরান ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন। সাকিবের ১৮ বলে ২৯ রানের ইনিংসে ৩টি চার ও ১টি ছয় ছিলো।

এরপর ১২ বলে ৩টি ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলে আমিরের শিকার হন আফগানিস্তানের করিম জানাত। ১৬তম ওভারে মাশরাফির শেষ বলে ৩টি ছয় মারেন জানাত।

ম্যাচ জিততে শেষ ৩ ওভারে ৪১ রান দরকার পড়ে বরিশালের। সাকিবের করা ১৮তম ওভার ১৮ রান নেন ইফতেখার ও মাহমুদুল্লাহ।

১৯তম ওভারের প্রথম ডেলিভারিতে ৯ রান করা মাহমুদুল্লাহকে শিকার করেন আমির। পঞ্চম বলে মিরাজের ছক্কায় ওভার থেকে ৮ রান পায় বরিশাল। এতে শেষ ওভারে জিততে ১৫ রান দরকার পড়ে বরিশালের।

বল হাতে শেষ ওভারের প্রথম বলে ওয়াইড দেন রাজা। পরেরটিতে ইফতেখারকে তুলে নেন রাজা। ১৩ বলে ১টি করে চার-ছয়ে ১৭ রানে থামেন ইফতেখার।

পরের বলে রান আউট হন ৭ রান করা মিরাজ। তৃতীয় বলে ১ রান নেন কামরুল। চতুর্থ বল হয় ডট। শেষ ২ বলে ১৩ রান দরকার পড়ে বরিশালের। পঞ্চম বলে ছক্কা মারেন ওয়াসিম। শেষ বলে ৭ রানের দরকারে বাউন্ডারি মারেন ওয়াসিম। ৮ উইকেটে ১৭১ রান করে বরিশাল। ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন ওয়াসিম। সিলেটের রাজা ৩টি, সাকিব-আমির ২টি করে উইকেট নেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add