for Add

জয়রথ অব্যাহত রেখেছে বরিশাল

জয়রথ অব্যাহত রেখেছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে টানা পাঁচ ম্যাচে জয় পেলো বরিশাল।

টুর্নামেন্টের ২০তম ম্যাচে বরিশাল ১৩ রানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে। এই জয়ে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট বরিশালের। ৬ ম্যাচে ১০ পয়েন্ট আছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সেরও। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে সিলেট, দ্বিতীয়স্থানে বরিশাল। টানা পাঁচ ম্যাচ হেরে টেবিলের তলানিতেই থাকলো নাসিরের ঢাকা। ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট তাদের।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই বিদায় নেন বরিশালের দুই ওপেনার সাইফ হাসান ও এনামুল হক বিজয়। এবারের আসরে প্রথম খেলতে নামা সাইফকে ১০ রানে পকিস্তানের পেসার সালমান ইরশাদ ও বিজয়কে ৬ রান থামান স্পিনার আরাফাত সানি।

১৭ রানে ২ উইকেট হারানো বরিশালকে চাপমুক্ত করার চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজ ও শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভা। তৃতীয় উইকেটে ১৮ বলে ২৭ রান যোগ করেন তারা। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে মিরাজ-চাতুরাঙ্গার জুটি ভাঙ্গেন নাসির । ১০ রান করা চাতুরাঙ্গাকে আউট করেন নাসির। নিজের দ্বিতীয় ওভারে ১৭ রান করা মিরাজকে দারুন এক ডেলিভারিতে বোল্ড করেন নাসির।

পাঁচ নম্বরে ব্যাট করতে আসা অধিনায়ক সাকিব আল হাসান শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরানের করা সপ্তম ওভারে ১টি ছয় ও ২টি চার মারেন সাকিব। মুক্তার আলির নবম ওভারেও ২টি চার আদায় করে নেন তিনি। তবে ১১তম ওভারের মুক্তারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ৩০ রান করেন সাকিব।

৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। এ অবস্থায় জুটি বাঁধেন গত রাতেই সেঞ্চুরি করা পাকিস্তানের ইফতেখার ও মাহমুদুল্লাহ রিয়াদ। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে দ্রুত রানের গতি বাড়ান তারা। ১৩ থেকে ১৮ ওভারে ৬২ রান তোলে এ জুটি। মারমুখী মেজাজে ছিলেন ইফতেখার। ১৯তম ওভারে ৩১ বলেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইফতেখার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় বরিশাল।

৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫৬ রান করেন ইফতেখার। ৩১ বলে অপরাজিত ৩৫ রান করেন মাহমুদুল্লাহ। ষষ্ঠ উইকেটে ৫৭ বলে অবিচ্ছিন্ন ৮৪ রান তুলেন ইফতেখার ও মাহমুদুল্লাহ। বল হাতে ঢাকার নাসির ২ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন।

১৭৪ রানের জবাবে ঢাকাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার পাকিস্তানের উসমান গনি ও সৌম্য সরকার। ৩২ বলে ৪৬ রান তুলেন তারা।

পাওয়ার প্লের শেষ ওভারে মারমুখী মেজাজে থাকা গনিকে বিদায় করে বরিশালকে প্রথম সাফল্য এনে দেন আফগানিস্তানের পেসার করিম জানাত। ২টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন গনি।

পরের ওভারে সাবধানী সৌম্যকে প্যাভিলিয়নের পথ দেখান চাতুরাঙ্গা। ১টি করে চার-ছয়ে ১৫ বলে ১৬ রান করেন সৌম্য। ভালো শুরুর পরও ৫০ রানের দুই ওপেনারকে হারায় ঢাকা।

চার নম্বরে নেমে ৩ রানে রান আউট হন ইমরান। ৫৯ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন মোহাম্মদ মিথুন ও অধিনায়ক নাসির। শুরুতে সাবধানী ছিলেন দু’জনে।

১৪তম ওভার থেকে রানের গতি বাড়ান মিথুন ও নাসির। ১৪তম ওভারে ১১, ১৫তম ওভারে ৯, ১৬তম ওভারে ১৩, ১৭তম ওভারে ১৪ রান তুলেন মিথুন নাসির। এসময় ৪ ওভারে ৪৭ রান যোগ করলে ম্যাচ জিততে শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার পড়ে ঢাকার।

১৮তম ওভারে ৭ রান নিতে পারেন মিথুন-নাসির। এমন অবস্থায় ১৯তম ওভারের প্রথম বলে চার মারলেও, ওয়াসিমের তৃতীয় ডেলিভারিতে আউট হন মিথুন। মৃত্যু ঘটে তার ২টি চার ও ৩টি ছয়ে ৩৮ বলে ৪৭ রানের ইনিংসে। নাসিরের সাথে চতুর্থ উইকেটে ৬০ বলে ৮৯ রান যোগ করেন মিথুন।

শেষ ওভারের ২৫ রানের প্রয়োজন মেটাতে পারেননি নাসির ও আরিফুল। শেষ ওভারে এবারের আসরে দ্বিতীয় অর্ধশতক পূর্ন করেন নাসির। এ জন্য বল খেছেন ৩৫টি। ৩৬ বল খেলে শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন নাসির। ৩টি চার ও ২টি ছয় মারেন তিনি। ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রান করে ম্যাচ হারে ঢাকা। বরিশালের ওয়াসিম-চাতুরাঙ্গা ও জানাত ১টি করে উইকেট নেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add