for Add

কুমিল্লার হ্যাটট্রিক জয়

দুই পাকিস্তানী খুশদিল শাহ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং নৈপুন্যে হ্যাটট্টিক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ ১৯ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭তম ম্যাচে কুমিল্লা ৩৩ রানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে। এর ফলে ৬ ম্যাচে ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো কুমিল্লা। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ঢাকা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা। ব্যাট হাতে ঝড় তুলে ২৪ বলে ৬৪ রান করেন খুশদিল। ৪৭ বলে অপরাজিত ৫৫ রান করেন রিজওয়ান। জবাবে নাসিরের ৪৫ বলে অনবদ্য ৬৬ রানের পরও ৪ উইকেটে ১৫১ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

বল হাতে প্রথম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট নেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। তাসকিনের বলে থার্ড ম্যানে জুবায়ের হোসেনকে ক্যাচ দিয়ে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন কুমিল্লার মারকুটে ওপেনার লিটন দাস।

তিন নম্বরে নেমে দ্রুত রান তুলেন অধিনায়ক ইমরুল কায়েস। তার মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতে ৪২ রান পায় কুমিল্লা। ৩টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৩১ রান করেন ইমরুল। অন্যপ্রান্তে আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ছিলেন শান্ত মেজাজে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে ইমরুলকে থামান নাসির। ২৬ বল খেলে ৩৩ রান করেন ইমরুল।

দলীয় ৪৭ রানে ইমরুলের বিদায়ে ক্রিজে আসেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। রিজওয়ানের সাথে রানের চাকা সচল রাখেন চার্লস। জুটিতে ৩৫ বলে ৪০ রান যোগ করে বিচ্ছিন্ন তারা। ১৪তম ওভারে পাকিস্তানী পেসার মোহাম্মদ ইমরানের বলে আউট হওয়ার আগে চার্লস ১৯ বলে ২০ রান করেন।

চার্লসের বিদায়ে উইকেটে এসেই ঝড় তোলেন পাকিস্তানের খুশদিল শাহ। ঢাকার আফগানিস্তানী স্পিনার আমির হামজার করা ১৬তম ওভারে ৩টি ছক্কা ও ২টি চার মারেন তিনি। ঐ ওভার থেকে ২৯ রান পায় কুমিল্লা। পেসার মুক্তার আলির পরের ওভারে ২টি ছক্কা ও ১টি চার মেরে দলকে ২০ রান পাইয়ে দেন খুশদিল।

১৮তম ওভারে চারের সহায়তায় এবারের আসরে দ্রুততম হাফ-সেঞ্চুরি করেন খুশদিল। ১৮ বলে টি-টোয়েন্টিতে দশম হাফ-সেঞ্চুরি করেন তিনি। পরের ওভারের শেষ বলে সৌম্য সরকারের ডেলিভারিতে লেগ বিফোর আউট হন খুশদিল। তার আগে ২৬৭ স্ট্রাইক রেটে ২৪ বলে ৬৪ রান করেন। ৭টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। চতুর্থ উইকেটে রিজওয়ানকে নিয়ে ৩৬ বলে ৮৪ রানের জুটি গড়েন খুশদিল।

শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। এজন্য ৪৫ বল খেলেন তিনি। ২০ ওভার খেলে ৪ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। ঢাকার তাসকিন-নাসির-ইমরান ও সৌম্য ১টি করে উইকেট নেন।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ঢাকা। তিন ওভার শেষে ১২ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। দ্বিতীয় ওভারের শেষ বলে পাকিস্তানী পেসার হাসান আলির শিকার হন সৌম্য সরকার। আগের ম্যাচের মত এবারও শূন্য হাতে ফিরতে হয় সৌম্যকে।

স্পিনার তানভীর ইসলামের শিকার হয়ে খালি হাতে বিদায় নেন তিন নম্বরে নামা ইংল্যান্ডের রবিন দাসও।

তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করে বেশি দূর যেতে পারেননি ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ মিথুন। ২০ বলে ২২ রান আসার পর ভাঙ্গে শেহজাদ-মিথুন জুটি। রান আউটের শিকার হন ১৯ রান করা শেহজাদ।

চতুর্থ উইকেটে মিথুন ও অধিনায়ক নাসিরের ৪২ বলে ৫১ রানের জুটি হলেও, ঢাকার আস্কিং রেট বেড়ে যায় অনেক। মোসাদ্দেকের প্রথম শিকার হয়ে বিদায় নেয়ার আগে ৩৪ বলে ৩৬ রান করেন মিথুন।

এমন অবস্থায় ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৯২ রান দরকার পড়ে ঢাকার। ১৬ থেকে ১৯ ওভারে ৫৩ রান তোলেন নাসির ও আরিফুল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৫১ রান তুলতে পারে ঢাকা।

৩৬ বল খেলে এবারের আসরে প্রথম অর্ধশতক পাওয়া নাসির করেন অপরাজিত ৬৬ রান। তার ৪৫ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছয় ছিলো। ১৭ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন আরিফুল। কুমিল্লার হাসান-তানভীর ও মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add