for Add

হারের বৃত্ত ভাঙতে চায় কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্য নিয়েই আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা। অন্যদিকে কুমিল্লাকে হারিয়ে আসরে তৃতীয় জয়ে চোখ চট্টগ্রামের। ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট আছে বন্দর নগরীর দলটির।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে কুমিল্লা ও চট্টগ্রামের লড়াই।

হট ফেভারিট হিসেবেই এবারের আসর শুরু করে কুমিল্লা। কিন্তু এ পর্যন্ত তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি।
ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে হারে কুমিল্লা।

দু’টি হার নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করে কুমিল্লা। চট্টগ্রামের মাটিতে সাফল্যের স্বাদ নিতে মরিয়া ছিলো তারা। কিন্তু এখানেও ভাগ্য বদলায়নি কুমিল্লার। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ফরচুন বরিশালের কাছে ১২ রানে ম্যাচে হারে কুমিল্লা।

কুমিল্লার হয়ে ব্যাট বা বল হাতে কেউই ভালো পারফরমেন্স করতে পারছে না। ব্যাটিংয়ে দলের হয়ে সবচেয়ে বেশি রান আছে জাকের আলির। ৩ ইনিংসে ৭৫ রান করেছেন তিনি। ৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান অধিনায়ক ইমরুল কায়েসের।

বল হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার তানভীর ইসলাম ও পাকিস্তানের খুশদিল শাহ।

অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরে এবারের আসর শুরু করে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচেই খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নেয়। ম্যাচে দু’টি সেঞ্চুরি হয়। পাকিস্তানের আজম খানের অপরাজিত ১০৯ রানের সুবাদে ৫ উইকেটে ১৭৮ রান করে খুলনা। জবাবে আরেক পাকিস্তানী উসমান খানের অনবদ্য ১০৩ রানের সুবাদে জয় তুলে নেয় চট্টগ্রাম।

ঢাকা প্রথম পর্বে দুই ম্যাচে ১টি করে জয়-হার নিয়ে নিজেদের মাঠে খেলতে নামে চট্টগ্রাম। বন্দর নগরীতে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ২৬ রানে হেরে যায় স্বাগতিকরা।

তবে গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে আফিফ হোসেন ও আফগানিস্তানের দারউইশ রাসুলির তান্ডবে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারায় চট্টগ্রাম।

১৫৯ রানের টার্গেটে তৃতীয় উইকেটে ৬৩ বলে অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটি গড়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন আফিফ-রাসুলি। আফিফ ৫২ বলে ৬৯ ও রাসুলি ৩৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন।- বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add