for Add

প্রথম জয় পেল সাকিবের বরিশাল

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরি ও মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুন্যে আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে বরিশাল ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে। জাদরান করেন ৫২ রান। মিরাজ ব্যাট হাতে ৪৩ রান ও বল হাতে ২ উইকেট নেন। অন্য দিকে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারলো রংপুর।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বল হাতে বরিশালের ইনিংস শুরু করেন সাকিব। প্রথম বলেই রংপুরের ওপেনার মোহাম্মদ নাইমকে শিকার করেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন নাইম।

শুরুর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার রনি তালুকদার ও মাহেদি হাসান। ৬ রান করা মাহেদিকে বোল্ড করেন জুটি ভাঙেন বরিশালের পেসার এবাদত হোসেন। ১৩ বলে ২৩ রানের জুটি গড়েন তারা। এরপর চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের সিকান্দার রাজাও। শ্রীলংকার স্পিনার চাতুরাঙা ডি সিলভার বলে বোল্ড হবার আগে ২ রান করেন রাজা। ফলে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে পরিণত হয় রংপুর।

পাওয়ার প্লে শেষ হবার পর মারমুখী ব্যাট চালান রনি। পরপর দুই ওভারে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। নবম ওভারে চাতুরাঙা বোল্ড আউটের শিকার হওয়ার আগে। ২৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪০ রান করেন রনি।

দলীয় ৭৬ রানে রনির বিদায়ের পর দলের হাল ধরেন পাকিস্তানের শোয়েব মালিক ও অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে দলীয় ৯৯ রানে সোহানকে থামান বরিশালের স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২টি চারে ১২ বলে ১২ রান করেন সোহান।

সোহান ফেরার পর রংপুরের রানের চাকা একাই ঘুড়িয়েছেন মালিক। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৯৩ তম ম্যাচে ৭৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পান এই পাকিস্তানী। ওভারের শেষ বলে ছক্কায় ইনিংস শেষ করেন রংপুরের রবিউল হক। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় রংপুর।

৩৫ বলে হাফ-সেঞ্চুরি করা মালিক ৫৪ রানে অপরাজিত থাকেন। ৩৬ বল খেলে ৫টি চার ও ২টি ছয় মারেন তিনি। ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন রবিউল। বরিশালের চাতুরাঙা-মিরাজ ২টি করে, সাকিব-এবাদত-করিম ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বরিশাল। বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসানের বলে ১ রান করে আউট হন ওপেনার চাতুরাঙা।

তবে সতীর্থকে হারালেও দলের রান চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। তবে চতুর্থ ওভারে রাজার করা প্রথম বলে লেগ বিফোর আউট হন বিজয়। এডিআরএস’এর সিদ্বান্তে বিদায় হয় ১১ বলে ১৫ রান করা এ ওপেনারের।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন মিরাজ। চড়াও হন রংপুরের বোলারদের উপর। মিরাজের ১২ বলে ২৩ রানের সুবাদে পাওয়ার প্লেতে ৫৩ রান পায় বরিশাল। অন্যপ্রান্তে জাদরান ১০ বলে ১২ রান তুলেন।

১৩তম ওভারে বরিশালের রান ১শতে নিয়ে যান মিরাজ ও জাদরান। একই ওভারের পঞ্চম বলে পেসার রবিউলের শিকার হন ৫টি চারে ২৯ বলে ৪৩ রান করা মিরাজ। তৃতীয় উইকেটে ৫৮ বলে ৮৪ রান যোগ করে দলকে ভালোভাবে জয়ের পথে রাখেন মিরাজ-জাদরান।

১৫তম ওভারের শেষ দুই বলে চার-ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারে অস্টম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান। পরের ওভারে রাজার দ্বিতীয় শিকার হন ৪১ বলে ৫২ রান করা এ ব্যাটার। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছয় মারেন জাদরান।

এমন অবস্থায় জয়ের জন্য শেষ ২৮ বলে ৩৫ রান দরকার পড়ে বরিশালের। পঞ্চম উইকেটে ২৪ বলে অবিচ্ছিন্ন ৩৮ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তানের ইফতেখার আহমেদ ও আফগানিস্তানের করিম জানাত। ইফতেখার ১৮ বলে ২৫ ও জানাত ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন। রংপুরের রাজা ১৪ রানে ২ উইকেট নেন।- বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add