for Add

দুই সেঞ্চুরির ম্যাচে চট্টগ্রামের জয়

দুই সেঞ্চুরির ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সের পাকিস্তানী ব্যাটার আজম খানের শত রানকে ম্লান করে সেঞ্চুরি হাকিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্রথম জয় এনে দিলেন পাকিস্তানের আরেক ব্যাটার উসমান খান। তার অনবদ্য ১০৩ রানের সুবাদে ৯ উইকেটে ম্যাচ জিতেছে চট্টগ্রাম।

এবারের বিপিএল ও সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ারে আজমের প্রথম সেঞ্চুরিতে আসরের ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে খুলনা। ৫৮ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম। জবাবে আরেক পাকিস্তানী উসমানের অপরাজিত ১০৩ রানের সুবাদে জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

পাকিস্তানের শারজিল খানকে নিয়ে খুলনা টাইগার্সের ইনিংস শুরু করেন তামিম ইকবাল। ৪ ওভারের মধ্যে ২ উইকেট হারায় খুলনা। শারজিলকে ৫ রানে শুভাগত ও হাবিবুর রহমানকে ৬ রানে আউট করেন পেসার আবু জায়েদ।

শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন তামিম ও আজম। জুটির শুরুতে বেশ সাবধানী ছিলেন তারা। পাওয়ার-প্লেতে ৩৯ রান ও ১০ ওভার শেষে ৬৫ রান পায় খুলনা। ১৪তম ওভারে ৯৩ ম্যাচের টি-টোয়েন্টিতে ১১তম হাফ-সেঞ্চুরি করেন আজম। এ জন্য ৩৩ বল খেলেন তিনি। একই ওভারে খুলনার স্কোর তিন অংক স্পর্শ করে।

১৫তম ওভারের প্রথম বলে শ্রীলংকার স্পিনার বিজয়াকান্ত বিয়াস্কান্তের বলে উইকেট থেকে সরে কাট করতে গিয়ে বোল্ড হলে ৩৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪০ রানে তামিমের ইনিংসের সমাপ্তি ঘটে। তৃতীয় উইকেটে আজমের সাথে ৬২ বলে ৯২ রান যোগ করেন তামিম।

তামিম ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেন আজম। মাঝে অধিনায়ক ইয়াসির ১ ও সাব্বির রহমান ১০ রানে আউট হন। ইনিংসের ১৯তম ওভার শেষে ৯২ রানে পৌঁছে যান আজম। শেষ ওভারের পঞ্চম বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন আজম। ৫৭ বলে এবারের আসরে প্রথম ও সবমিলিয়ে ২৬তম সেঞ্চুরি পূর্ণ করেন আজম।

আহমেদ শেহজাদের পর বিপিএলে দ্বিতীয় পাকিস্তানী হিসেবে সেঞ্চুরির তালিকায় নাম তুলেন ২৪ বছর বয়সী আজম। ইনিংসের শেষ বলেও ছক্কা মারেন আজম। এতে ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭৮ রান করে খুলনা। ৫৮ বল খেলে ৯ বাউন্ডারি ও ৮ ওভার বাউন্ডারিতে ১৮৮ স্ট্রাইক রেটে ১০৯ রানে অপরাজিত থাকেন আজম। চট্টগ্রামের আবু জায়েদ ২ উইকেট নেন।

আজম ঝড়ে ১৭৯ রানের টার্গেটকে সামনে পেয়ে চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেন দুই ওপেনার পাকিস্তানের উসমান খান ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দাউদ। পাওয়ার প্লেতে অর্ধ শতকের পর ১৩তম ওভারে দলের রান তিন অংকে নেন উসমান-ও’দাউদ জুটি। একই ওভারের শেষ বলে চার মেরে ৮ ম্যাচের টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বল খেলা উসমান।

পরের ওভারের প্রথম বলে বাউন্ডারিতে ১২তম হাফ-সেঞ্চুরি করেন দেশের হয়ে ৫৮টি টি-টোয়েন্টি খেলা ও’দাউদ। ১৫তম ওভারের শেষ বলে দলীয় ১৪১ রানে ভাঙ্গে চট্টগ্রামের ওপেনিং জুটি। স্পিনার নাহিদুলের বলে আউট হবার আগে ৫০ বলে খেলে ৫টি চার ও ৩টি ছয়ে ৫৮ রান করেন ও’দাউদ।

ও’দাউদ আউট হওয়ার সময় জয় থেকে ৩০ বলে ৩৮ রান দূরে চট্টগ্রাম। তবে দলকে ঠিকই জয়ের পথে রাখেন উসমান। সেই সাথে সেঞ্চুরির সম্ভাবনাও জাগান তিনি। ১৯তম ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন উসমান। এ জন্য ৫৫ বল খেলেন তিনি।

উসমানের সেঞ্চুরির পর শেষ ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। ১০টি চার ও ৫টি ছক্কায় ৫৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন উসমান। ৫ রানে অপরাজিত থাকেন তিন নম্বরে নামা আফিফ।

বিপিএলের ইতিহাসে একই ম্যাচে দুই দলের দুই ব্যাটারের সেঞ্চুরির তৃতীয় ঘটনা এটি। ২০২২ সালে বিপিএলের ১০ম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে সিলেট সানরাইজার্সের হয়ে সেঞ্চুরি করে ১১৬ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের লেন্ডন সিমন্স। একই ম্যাচে সিলেটের বিপক্ষে ঢাকার পক্ষে সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ম্যাচে ৯ উইকেটে জয় পায় ঢাকা।

সে আসরের ৩০তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সেঞ্চুরি তুলে ১০১ রান করেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। ম্যাচে কুমিল্লার বিপক্ষে অপরাজিত ১০১ রান করেন খুলনার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে ফ্লেচার। ম্যাচটি ৯ উইকেটে জিতেছিলো খুলনা।- বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add