for Add

প্রথম জয়ের লক্ষ্যে চট্টগ্রাম-খুলনা মুখোমুখি

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স  নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায়। প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হচ্ছে দল দু’টি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ও খুলনার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে চট্টগ্রাম। সিলেটি  বোালারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ৮৯ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে আফিফ হোসেন ২৫ ও আল-আমিন ১৮ রান করেন।
এরপর বল হাতে সিলেটের ব্যাটারদের উপরও চাপ সৃস্টি করতে  পারেনি চট্টগ্রামের বোলাররাও। চট্টগ্রামের ৯০ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র  ৭৫ বল খরচ করে সিলেট। সিলেটের পতন হওয়া ২ উইকেট নিয়েছেন চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরি ও মালিন্দা পুস্পকুমারা।

চট্টগ্রামের মত নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে খুলনার ব্যাটাররাও। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে জ¦লে উঠতে পারেনি খুলনার ব্যাটররা। তবে চট্টগ্রামের মত ১শর নীচে দলীয় স্কোর আটকে যায়নি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। অধিনায়ক ইয়াসির আলি ২৪, মোহাম্মদ সাইফুদ্দিন ১৯ ও পাকিস্তানের আজম খান ১৮ রান করেন।
লো স্কোরিং ম্যাচে খুলনার ১১৪ রানের টার্গেটে পৌঁছতে শেষ ওভার  পর্যন্ত খেলতে হয়েছে  ঢাকাকে। শেষ ওভারে ম্যাচ হারলেও জয়ের কোন সম্ভাবনাই তৈরি করতে পারেনি খুলনার বোলাররা। ৬ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়ে খুলনা।

প্রথম জয়ের স্বাদ পেতে হলে নিজদের দ্বিতীয় ম্যাচে জ¦লে উঠতে হবে চট্টগ্রাম ও খুলনার ব্যাটারদের। পাশাপাশি বোলারদের দিকেও তাকিয়ে থাকবে দুই দল।   
খুলনার বিপক্ষে জয় নিয়ে ঢাকা পর্ব শেষ করার লক্ষ্য চট্টগ্রামের। বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামের মাটিতে। জয়ের মধ্যে থেকেই নিজেদের মাঠে দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া চট্টগ্রাম।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add