for Add

সাম্পদোরিয়াকে হারিয়ে আরো এগিয়ে গেল নাপোলি

সাম্পদোরিয়াকে ২-০ গোলে পরাজিত করে সিরি-এ লিগে সাত পয়েন্টে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে শীর্ষে থাকা নাপোলি। আরেক ম্যাচে রোমার সাথে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে এসি মিলান।

ভিক্টর ওশিমেন ১৯ মিনিটে নাপোলিকে এগিয়ে দিয়েছিলেন। আট মিনিট বাকি থাকতে স্পট কিক থেকে এলিফ এলমাস গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে নাপোলি দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস ও মিলানের চেয়ে সমান পয়েন্টের পার্থক্যে এগিয়ে গেছে নাপোলি।

ম্যাচ শেষে ওশিমেন বলেছেন ‘বড় ম্যাচ, বড় দল, কিন্তু আমাদের দলটিও অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয় নিয়ে মাঠ ছেড়েছি। এখন আমাদের জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে।’

এ নিয়ে লিগে ১০ম গোল করেছেন নাইজেরিয়ার এই স্ট্রাইকার। ৩৮ মিনিটে ওশিমেনকে বাজেভাবে ফাউলের অপরাধে মাঠ ছাড়তে হয়েছে টমাস রিনকনকে।

আগের ম্যাচে ইন্টার মিলানের কাছে পরাজিত হবার পর দারুণভাবে ফিরে এলো লুসিয়ানো স্পালেত্তির দল। ক্যান্সারের সাথে লড়াই করে সাম্পদোরিয়ার সাবেক খেলোয়াড় গিয়ানলুকা ভিয়াল্লি ৫৮ বছর বয়সে শুক্রবার মৃত্যুবরণ করেছেন। ক্লাবের সর্বকালের সেরা এই খেলোয়াড়ের হাত ধরেই ১৯৯১ সালে সাম্পদোরিয়া লিগের একমাত্র শিরোপাটি পেয়েছিল। কাল তাই ম্যাচের আগে সাবেক এ খেলোয়াড়কে শ্রদ্ধা জানিয়েছে সাম্পদোরিয়া।

এবারের লিগে নিজেদের টিকিয়ে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে সাম্পদোরিয়ার জন্য। রেলিগেশন জোন থেকে রক্ষা পেতে তাদের এখনো ৬ পয়েন্ট বাকি।

সান সিরোতে পিয়েরে কালুলু হেড ও টমাসো পোবেগার দারুণ ফিনিশিংয়ে ম্যাচ শেষের ১৩ মিনিট আগ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিলান। কিন্তু রজার ইবানেজের ৮৭ মিনিটে হেডের গোলে রোমা ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে টামি আব্রাহাম রোমাকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট উপহার দেন। ফ্রি-কিক থেকে নেমাঞ্জা মাটিচের হেড গোলরক্ষক সিপরিয়ান রুখে দিলে তা আব্রাহামের কাছে আসে।

ম্যাচ শেষে আব্রাহাম বলেছেন, ‘ফ্রি-কিক নেবার সময় আমার মাথায় গোলের চিন্তাই ছিল। যখন আমি দেখলাম মাটিচ অনেকটা এগিয়ে গেছে এবং গোলরক্ষক তা সেভ করার পর বলটি আমার কাছে এসেছে তখন আর কোন ভুল করিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমি সঠিক স্থানেই ছিলাম।’

দ্বিতীয়ার্ধে হোসে মরিনহোর দল অনেকটাই ছন্দ হারিয়ে ফেলেছিল। একটি শটও তারা টার্গেটে নিতে পারেনি। পরবর্তীতে দুটি গোলই তাদের এসেছে সেট-পিস থেকে। স্টিফেন পিওলির দলের এখন প্রত্যাশা থাকবে শুক্রবার জুভেন্টাসের সাথে নাপোলি যেন পয়েন্ট হারায়।- বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add