for Add

নাসির ও আল-আমিনের নৈপুন্যে ঢাকার শুভ সূচনা

পেসার আল-আমিন হোসেনের বোলিং ও অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসর শুরু করলো ঢাকা ডমিনেটর্স।

আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্স ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। আল-আমিন ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন। জবাবে ৫ বল বাকী রেখে ৪ উইকেটে ১১৭ রান করে ম্যাচ জিতে ঢাকা। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে অনবদ্য ৩৬ রান তুলে ঢাকার জয়ে অবদান রাখেন নাসির।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির।
ব্যাট হাতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা। পাওয়ার-প্লেতে ৩২ রানেই ৩ উইকেট হারায় খুলনা টাইগার্স। চতুর্থ ওভারে খুলনাকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসির হোসেন। ওপেনার পাকিস্তানের শারজিল খানকে ৭ রানে বোল্ড করেন নাসির। পরের ওভারে ৪ রান করা মুনিম শাহরিয়ারকে বিদায় করেন পেসার আল-আমিন হোসেন।

পাওয়ার-প্লের শেষ ওভারে ওপেনার তামিম ইকবালকে শিকার করেন স্পিনার আরাফাত সানি। ১৫ বল খেলে ১টি চারে ৮ রান করেন তামিম।
চতুর্থ উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন পাকিস্তানের আজম খান ও অধিনায়ক ইয়াসির আলী। মারমুখী মেজাজে ছিলেন আজম। দশম ওভারে আজম শিকার হন সানির। ১২ বল খেলে ৩টি চারে ১৮ রান করেন আজম। ইয়াসিরের সাথে ২২ বলে ২১ রানের জুটি গড়েন তিনি।

দলীয় ৪৯ রানে আজমের আউটের পর মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে সাবধানে খেলতে থাকেন ইয়াসির। উইকেটে সেট হয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। নাসিরের করা ১৫তম ওভারে ১টি করে চার ও ছক্কা মারেন সাইফুদ্দিন ও ইয়াসির। ওভারের পঞ্চম বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে আউট হন ইয়াসির। ১টি করে চার-ছক্কায় ২৫ বলে ২৪ রান করেন ইয়াসির। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৩১ রান যোগ করেন তারা।

ইয়াসিরের আউটের পর সাইফুদ্দিনের ২৮ বলে ১৯, সাব্বির রহমানের ১১ ও শেষ দিকে পাকিস্তানের ওয়াহাব রিয়াজের ৩ বলে ১০ রানের সুবাদে তিন অংক স্পর্শ করে খুলনার দলীয় সংগ্রহ। ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। ঢাকার আল-আমিন ২৮ রানে ৪টি উইকেট নেন। নাসির-সানি ২টি করে শিকার করেন।

জয়ের জন্য ১১৪ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ ওভারে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ঢাকার ওপেনার পাকিস্তানের আহমেদ শেহজাদ। তখন দলের রান ১৬ ও শেহজাদ ব্যক্তিগত রান ৪।

এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। শ্রীলংকার দিলশান মুনাবিরার সাথে ২২ বলে ৩১ রান যোগ করেন সৌম্য। ২টি চার ও ১টি ছক্কায় ভালোই এগোচ্ছিলেন সৌম্য। তবে অষ্টম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৬ রানে ফিরেন সৌম্য।

সৌম্যর আউটের পর প্যাভিলিয়নের পথ ধরেন মুনাবিরা ও মোহাম্মদ মিথুন। ৩টি চারে ২৮ বলে ২২ রান করেন মুনাবিরা। ১৪ বলে ৮ রান করেন মিথুন।

১২ ওভারের মধ্যে ৩ উইকেট হারানোর পর ঢাকার হাল ধরেন অধিনায়ক নাসির ও আফগানিস্তানের উসমান ঘানি। দেখে-শুনে খেলে রানের চাকা সচল রাখেন তারা।

১৭তম ওভারের নেদারল্যান্ডসের পল ফন মকেরেনের বলে শারজিলকে ক্যাচ দিয়েও জীবন পান নাসির। পরের ওভারে সাইফুদ্দিনের বলে মিকেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১৫ বলে ১৪ রান করা উসমান। পঞ্চম উইকেটে ৩৩ বলে ৩৪ রান তুলে ঢাকার জয়ের পথ সহজ করেন নাসির ও উসমান।

উসমান যখন আউট হন তখন ১৫ বলে ১৪ রান দরকার ছিলো ঢাকার। পঞ্চম উইকেটে আরিফুল হককে নিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন নাসির। ৪টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৬ রান করেন নাসির। ৩ রানে অপরাজিত থাকেন আরিফুল। খুলনার সাইফুদ্দিন ২২ রানে ২ উইকেট নেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add