for Add

সাকিব চাইলে বিপিএলের সিইও হতে পারে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। তাদের দৃস্টিতে দেশের বড় এই টি-টোয়েন্টি ইভেন্টটি প্রচারে সাকিবের মন্তব্য ভালই হয়েছে।

বিপিএল শুরুর দুই দিন আগে কর্তৃপক্ষের সমালোচনা করে সাকিব বলেন, বিসিবির অনিচ্ছা-পরিকল্পনার অভাবের কারণে টুর্নামেন্টটি প্রচারণায় ব্যর্থ হয়েছে। এটিকে বিসিবির সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দেখেছেন এই অলরাউন্ডার।

শুধুমাত্র সমালোচনা করেই ক্ষান্ত হননি সাকিব। তিনি আরও জানান, শুরু থেকেই বিপিএল ব্যর্থ হয়েছে। প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে পুরো বিপিএল বদলে দিবেন তিনি।

এমন সমালোচনার পর আলোচনা চলছে ক্রিকেট মহলে। কিন্তু বিপিএল যখন ধীর গতিতে এগিয়েছে, তখন সাকিবের সমালোচনাকে বিসিবির কাছে নেতিবাচক প্রচারণার মতো মনে হয়েছে। আলোচনা যেমন হোক, বিসিবি তা মেনে নিয়েছে। প্রধান নির্বাহী হিসেবে সাকিবকে স্বাগত জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল।

শুক্রবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘প্রথমত আমি সাকিবকে ধন্যবাদ জানাতে চাই। যদি বিপিএলের প্রধান নির্বাহী হতে চান তবে তাকে আমরা স্বাগত জানাই। নিজের আগ্রহ প্রকাশ করছেন এবং আমাদের কোন আপত্তি নেই।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখনো সে খেলছে, এ জন্য তাকে খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে এবং একজন খেলোয়াড় হিসেবে এখানে আসতে পারবেন না। সামনের বছর আসুক সে।’

বিসিবির সমালোচনা করে সাকিব বলেছিলেন, ‘প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে সবকিছু ঠিক করতে বেশি সময় লাগবে না। আমি মনে করি সবকিছু ঠিক করতে এক থেকে দুই মাস সময় লাগবে। নতুন ড্রাফট হবে, বিপিএল হবে ফ্রি টাইমে, আধুনিক প্রযুক্তি থাকবে, সম্প্রচার ঠিক থাকবে। হোম এবং অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

সাকিব আরও বলেন, যেহেতু বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় খেলা এবং এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষও নিয়মিত ক্রিকেটের আপডেট চায় তাই বাণিজ্যিকভাবে বিপিএলকে সফল করা কঠিন কিছু নয়।

সাকিবের সমালোচনার জবাবে বিপিএল সচিব ও বিসিবি পরিচালক আইএইচ মল্লিক জানান, তারকা এ অলরাউন্ডার বাজার পরিস্থিতি যা ভাবছেন তা নয়।

তিনি বলেন, ‘ভারত বা অন্যান্য দেশের মতো বড় নয় আমাদের বাজার। আমরা আইপিএল বা পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি থেকে ফি বাবদ বড় অঙ্কের অর্থ নিতে পারি না। অর্থনৈতিক সঙ্কট ও বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়েছে। এখনও দেশের অর্থনৈতিক সঙ্কট চলছে এবং এ জন্য এটিকে আইপিএলের মতো বড় করা সম্ভব নয়।’

মল্লিক আরও বলেন, ‘বিপিএল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পরিচালানা সম্ভব নয় কারণ কুমিল্লা, রংপুরের মতো বেশিরভাগ শহরে আমাদের বিমানবন্দর এবং হোটেল সুবিধা নেই। তবে সংস্কার করা হলে আমরা খুলনাকে অন্য ভেন্যু হিসেবে বিবেচনা করবো।’

সাকিব আরও বলেছিলেন, ‘বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মান অনেক ভালো। অন্তত আয়োজকরা জানেন কখন, কি করতে হবে।’ এ ব্যাপারে মল্লিক বলেন, ‘আমি দেখছি সাকিব ডিপিএলে অনেক ম্যাচে খেলেনি। কিন্তু কখনোই বিপিএল মিস করেন না। আমি যদি তাকে প্রশ্ন করি, সে ডিপিএলে অনেক খেলাই খেলেনি, তাহলে সে কিভাবে বলতে পারে ডিপিএলের চেয়ে বিপিএল খারাপ।’

তবে সাকিবের সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতেও দেখছেন মল্লিক। তিনি বলেন, বিপিএল নিয়ে সাকিব এত কথা না বললে কি এত প্রচার হতো? ভালো, যে কোন ইতিবাচক বা নেতিবাচক আলোচনা ভালো।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add