for Add

সেমিফাইনাল জিতে ফ্রান্স-মরক্কো দুই দলই স্বপ্ন পূরণ করতে চায়

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আল বায়াত স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে স্বপ্ন যাত্রায় উড়তে থাকা আফ্রিকান দল মরক্কো। স্বপ্নের শুরুটা যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই নিজেদের এগিয়ে নিয়ে ফাইনাল পর্যন্ত যেতে চায় অ্যাটলাস লায়ন্সরা।

কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হতবাক করে দিয়ে ১-০ গোলের জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে লেস ব্লুজরা দুর্দান্ত এক ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীবারের মতো বিশ্বকাপ স্বপ্ন ধরে রাখার মিশনে এখনো সঠিক পথেই রয়েছে।
অধিনায়ক হ্যারি কেনের ৮৪ মিনিটের পেনাল্টি মিসে ইংল্যান্ডের কপাল পুড়ে। আর এতেই ভাগ্য খুলে যায় ফ্রান্সের। ম্যাচ শেষে সেকথা স্বীকার করে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, সৌভাগ্যই আমাদের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। বড় কোন শিরোপা আরো একবার অধরাই থেকে গেল ইংলিশদের।

অরেলিয়েন টিচুয়ামেসির জোড়ালো শটের পর অলিভলার গিরুদের হেডে ৭৮ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কেন ৫৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি শোধ করলেও পরেরটি আর পারেননি। বারের উপর দিয়ে বল বাইরে পাঠিয়ে তিনি কার্যত পুরো ফ্রান্স শিবিরকে স্বস্তি ফিরিয়ে দেন। অন্যদিকে ইংলিশ সমর্থকদের নিস্তব্ধ করে দেন। একেবারে শেষ মিনিটে মার্কোস রাশফোর্ডের ফ্রি-কিক অল্পের জন্য জালে প্রবেশ না করাতে আরো একবার ফ্রান্স রক্ষা পায়। আরো একবার ম্যাচ রেফারি উইলটন সামপাইওর বিতর্কিত কিছু সিদ্ধান্তে ম্যাচের গতি নষ্ট হয়েছে। কিন্তু সব কিছুর পরেও সেমিফাইনালের টিকিটটা সবদিক থেকেই ফ্রান্সের প্রাপ্য ছিল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার আশা তারা টিকিয়ে রেখেছে।

এর আগে তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লুজরা জিততে পারেনি। কিন্তু তারপর থেকে আর সুযোগ হাতছাড়া করেনি। ১৯৯৮, ২০০৬ ও ২০১৮ সালে সেমিফাইনালে খেলা দলটি দুইবারই বিশ্বকাপ জিতেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালির পর প্রথম কোন ইউরোপীয়ান দল হিসেবে ৮৪ বছর পর ফ্রান্সের সামনে সুযোগ এসেছে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার।

মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে যাবার আগে এবারের বিশ্বকাপে কোন ম্যাচেই নিজেদের গোলবারকে সুরক্ষিত রাখতে পারেনি ফ্রান্স। মরক্কোর সাথে তাই বাড়তি সতর্কতা নিতেই হচ্ছে দেশ্যমকে। বিশেষ করে সুযোগ পেলে তা কাজে লাগানোর দক্ষতা এবার মরক্কো প্রায় প্রতিটি ম্যাচেই যেভাবে প্রমাণ করেছে তাতে ফ্রান্সের রক্ষণভাগ নিয়ে দেশ্যমকে নতুন করে ছক কষতে হবে।

আল বায়াত স্টেডিয়ামে ফল যাই হোক না কেন মরক্কোর বর্তমান দলটি ইতোমধ্যেই জাতীয় ও মহাদেশীয় পর্যায়ে নিজেদের অবস্থানের জানান দিয়ে দিয়েছে। আফ্রিকান কোন দেশ হিসেবে এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখানো মরক্কো ইতিহাসের পাতায় সবসময়ই অনন্য এক অবস্থানেই থাকবে। কোয়ার্টার ফাইনালে তারা এমন একটি দলের(পর্তুগাল) মোকাবেলা করেছে যারা আগের ম্যাচেই সুইজার‌্যান্ডকে ছয় গোল বিধ্বস্ত করে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু ওয়ালিদ রেগ্রাগুইর পুরো দল যে এক বিন্দুও ছাড় দেবার পাত্র নয়।
ইউসেফ এন-নেসরির দুর্দান্ত এক হেড সামলানো সম্ভব হয়নি পর্তুগীজ গোলরক্ষক দিয়োগো কস্তার। ২.৭৮ মিটার উচ্চতায় উঠে এন-নেসরির এই হেড নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের জার্সি গায়ে সাম্পদোরিয়ার বিরুদ্ধে ২.৫ মিটার উচ্চতায় উঠে যে গোলটি করেছিলেন সেটাই সর্বোচ্চ উচ্চতার গোল ছিল।

তিন শীর্ষ দল বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে হারিয়ে মরক্কো যে সেমিফাইনালে খেলতে এসেছে তাতেই রূপকথা রচিত হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একমাত্র কানাডা বিপক্ষে ছাড়া আর কোন প্রতিপক্ষের সাথেই কোন গোল হজম করেনি মরক্কো। কানাডার সাথে গ্রুপ পর্বে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে গোলটিও ছিল আত্মঘাতি। আর এতেই গোলরক্ষক ইয়াসিন বুনুর দক্ষতা প্রমাণিত হয়েছে। এদিক থেকে রেগ্রাগুইয়ের দল কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারে। সর্বশেষ যে দুটি দল পাঁচ ম্যাচ কোন গোল হজম না করে ফাইনালে গিয়েছিল সেই ২০০৬ সালের ইতালি ও ২০১০ সালের স্পেন শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতেছিল। তাদের বিপক্ষে এ পর্যন্ত ৪৫টি শটের মধ্যে মাত্র নয়টি এসেছে টার্গেটে। কিন্তু এসব কিছুই ফ্রান্সের দূরন্ত গতির কাছে ম্লান হওয়াটা সময়ের ব্যাপার। মরক্কোর বিপক্ষে এর আগে পাঁচ ম্যাচে কখনই হারেনি ফ্রান্স।

শেষ চারে খেলতে নামার আগে ফ্রান্স দলে কোন ইনজুরি কিংবা নিষেধাজ্ঞা নেই। রাইট-ব্যাকে বেঞ্জামিন পাভার্ডের স্থানে জুলেস কুন্ডে মূল দলে দুর্দান্ত খেলছেন। ভাই লুকাস হার্নান্দেজের ইনজুরির সুবাদে দলে জায়গা পাওয়া থিও হার্নান্দেজও নিজেকে প্রমাণ করে চলেছেন। গোল করতে পারলে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক আসরে পাঁচ গোলের রেকর্ড গড়বেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভার গিরুদ। ইংল্যান্ডের সাথে কিছুটা শান্ত থাকলেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শুরু করা বিশ্বকাপের ১০টি ম্যাচেই এখন পর্যন্ত ফ্রান্স জয়ী হয়েছে।

এদিকে পর্তুগালের সাথে হলুদ কার্ড পাওয়া মরোক্কান স্ট্রাইকার ওয়ালিদ চেডিরা সেমিফাইনালে খেলতে পারছেন না। ইনজুরির কারণে ওয়েস্ট হ্যামের অগার্ড আগের ম্যাচে খেলতে না পারলেও তিনি দলে ফিরছেন। কারণ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রোমেইন সেইসকে দলে পাচ্ছেন না রেগ্রাগুই। যদিও সেমিফাইনালে আগে নিজেকে ফিট করে তোলার জন্য যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছেন সেইস। এক ম্যাচ পরেই মূল একাদশের জন্য নিজেকে ফিট করে তুলেছেন অভিজ্ঞ হাকিম জিয়েচ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add