for Add

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এর মাধ্যমে ১৯৯০ পর বিশ্বকাপের সবগুলো আসরের কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়ার জালে এক হালি গোল দিয়ে ম্যাচ জয়ের পথ নিশ্চিত করে ব্রাজিল।

ব্রাজিলের পক্ষে গোল চারটি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকুয়েটা। দক্ষিণ কোরিয়ার পক্ষে একমাত্র গোলটি আসে পাইক সেয়াং-হোর পা থেকে।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেইমার ও ডানিলোকে নিয়েই খেলতে নামে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তারা। নেইমার-ডানিলোকে পেয়ে যেন উজ্জীবিত হয়ে উঠে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দক্ষিণ আমেরিকার দলটি। ১৩ মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের ২ গোল।

সপ্তম মিনিটে ডান-প্রান্ত দিয়ে আক্রমন রচনা করেন রাফিনহা। দক্ষিণ কোরিয়ার বক্সের ভেতর প্রবেশ করে বাঁ-দিকে পাস দেন তিনি। বক্সের ভেতর মাঝের দিকে থাকা নেইমার-রিচার্লিসন বলের নাগাল পাননি। এতে বল চলে যায় পেছনে থাকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের কাছে। বলকে থামিয়ে সময় নিয়ে কোনাকুনি শটে গোল করেন ভিনিসিয়াস (১-০)।

এরপর পেনাল্টি থেকে ১৩ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ডি বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। বলে শট নিতে গিয়ে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার জুং উ-ইয়ংয়ের পা রিচার্লিসনের পায়ে লাগায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন দলের সেরা তারকা নেইমার। যা ছিল এবারের বিশ্বকাপে নেইমারের প্রথম গোল। এই গোলের মাধ্যমে করে অনন্য এক নজির গড়েছেন নেইমার।

ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ভিন্ন তিনটি আসরে গোল করে নজির সৃস্টি করেন নেইমার। ২০১০ আসরে না পারলেও ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের পর এবার বিশ্বকাপে গোল করলেন নেইমার। নেইমারের আগে এই কীর্তি গড়েছিলেন তারই দেশের দুই কিংবদন্তী পেলে ও রোনালদো।

এই গোলের মাধ্যমে কিংবদন্তী পেলের ঘাড়ে এখন নিশ্বাস খেলছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে পেলের গোল সংখ্যা ৭৭, নেইমারের ৭৬।

২-০ গোলে এগিয়ে থেকেও ক্ষান্ত হয়নি ব্রাজিল। বরং দক্ষিণ কোরিয়াকে আরো চেপে ধরে। তবে এরমাঝেও গোলের জন্য মরিয়া ছিল দক্ষিণ কোরিয়া। ১৭ মিনিটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের দৃঢ়তায় নিশ্চিত গোল বঞ্চিত হয় দক্ষিণ কোরিয়া। ২৫ গজ দূর থেকে বাতাসে ভাসানো শট নিয়েছিলেন মিডফিল্ডার হুয়াং হি-চান। তার শট বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন অ্যালিসন।

তবে পাল্টা আক্রমণ থেকে ২৯ মিনিটে আবারও গোলের আনন্দে মেতে উঠে ব্রাজিল। গোলটি ছিল চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসে। ডি বক্সের বাইরে থেকে মার্কুইনহোসকে পাস দিয়ে ভেতরে ঢুকেন পড়েন রিচার্লিসন। মার্কুনইহোসের কাছ থেকে বল পান থিয়াগো সিলভা। ততক্ষণ দক্ষিণ কোরিয়ার বক্সের ভেতর ফাকাঁয় রিচার্লিসন। তাকে উদ্দেশ্য করে বল দেন থিয়াগো সিলভা। বলকে ডান পায়ে থামিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন রিচার্লিসন (৩-০)।

৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে ব্রাজিল। গোলের ক্ষুধা ফুটে উঠে সাম্বার ছন্দময় ফুটবলে। এরপর চতুর্থ গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। মধ্যমাঠ থেকে বল পেয়ে দক্ষিণ কোরিয়ার বক্সের ভেতর ঢুকে সময়ক্ষেপন না করে ক্রস করেন প্রথম গোলের মালিক ভিনিসিয়াস। উড়ে আসা বলে ডান-পায়ের শটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেয়াং-গাইয়ুকে বোকা বানান মিডফিল্ডার লুকাস পাকুয়েটা (৪-০)। দক্ষিণ কোরিয়ার জালে এক হালি গোল পূর্ণ করে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল। এতে ফিরে আসে ১৯৫৪ সালের স্মৃতি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ঐ আসরে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ৬৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ম্যাচে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে এক হালি গোল দেয়ার নজির গড়লেন নেইমার- রিচার্লিসনরা। প্রথমার্ধে ৫৭ শতাংশ বল দখলে রেখেছে ব্রাজিল।

বিরতির পর প্রথম আক্রমণেই গোলের সুযোগ হাতছাড়া করে দক্ষিণ কোরিয়া। ডিফেন্ডার কিম ইয়ং-গুনের অ্যাসিস্ট থেকে শট নিয়েছিলেন মিডফিল্ডার সন হেয়াং-মিন। কিন্ত সেটি আটকে দেন ব্রাজিলের গোলরকক্ষক অ্যালিসন।

এরপর ৬৮ মিনিটেও একবার দক্ষিণ কোরিয়াকে গোল বঞ্চিত করেন অ্যালিসন। ব্রাজিলের বক্সের জটলার মধ্যে গোলমুখে শট নিয়েছিলেন মিডফিল্ডার হুয়াং হি-চান। ডান-দিকে ঝাপিয়ে সেই শট রুখে দেন তিনি।

তবে ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়াকে প্রথম গোলের স্বাদ থেকে বঞ্চিত করতে পারেননি অ্যালিসন। ফ্রি-কিক থেকে উড়ে আসা একটি বল বক্সের বাইরে পেয়ে যান মিডফিল্ডার পাইক সেয়াং-হো। প্রায় ২০ গজ থেকে দূরপাল্লার দুর্দান্ত বলকে ব্রাজিলের জালে পাঠান পাইক (১-৪)। ব্যবধান ৪-১ করে দক্ষিণ কোরিয়া।

শেষ পর্যন্ত ৪-১ গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচ জয়ের পর ব্রাজিলের কিংবদন্তী পেলের ছবি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নেইমার-ভিনিসিয়াস-রিচার্লিসনরা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জাপানকে হারানো ক্রোয়েশিয়া।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add