for Add

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ড। আজ দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মার্কিনীদের ৩-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে গোল করেছেন যথাক্রমে মেমফিস ডিপে, ডিফেন্ডার ডিলে ব্লিন্ড ও ডেনজেল ডামফ্রাইস। যুক্তরাষ্ট্রের হয়ে একটি গোল শোধ করেছেন হাজি রাইট।

এ’ গ্রুপে সেনেগাল, ইকুয়েডর ও স্বাগতিক কাতারকে টপকে শীর্ষস্থান লাভ করে লুইস ফন গালের দল নেদারল্যান্ড। অপরদিকে গ্রুপ-বি’তে ইংল্যান্ডের পরে দ্বিতীয় স্থান নিয়ে নক আউট পর্বে উঠে আসে যুক্তরাষ্ট্র।

২০০২ সালের পর থেকে উয়েফার কোন দলকে বিশ্বকাপে হারাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে ইউরোপীয়ান দলের বিরুদ্ধে পাঁচটিতে পরাজিত ও ছয়টিতে ড্র করেছে। বিশ্বকাপে এর আগে নক আউট পর্বে ইউরোপীয়ান দলগুলোর বিরুদ্ধে তিনটি নক আউট ম্যাচের কোনটিতেই জয়ের মুখ দেখেনি যুক্তরাষ্ট্র।

যে কারণে আজ সাফল্য অর্জনের মরিয়া ছিল মার্কিনিরা। শুরু থেকে ইতিবাচক ম্যাচও উপহার দেয় তারা। তৃতীয় মিনিটেই গোলের একটি সুযোগ সৃস্টি করে দলটি। এই সময় তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচ ডাচ বক্সের সামনে একেবারে ফাকায় বল পেয়ে বাঁ পায়ে টোকা দিয়ে জালে জড়াতে গেলে বলটিতে ছোঁয়া লাগে ডাচ গোলরক্ষক আন্দ্রিয়েস নোপার্টের। ফলে এ যাত্রায় বেঁচে যায় নেদারল্যান্ডস।

যুক্তরাষ্ট্রের ইতিবাচক খেলার সামনে নেদারল্যান্ড প্রথম আক্রমণটি রচনা করে ৬ মিনিটে। তবে আক্রমণ রুখে দিতে বেগ পেতে হয়নি মার্কিন গোলরক্ষক ম্যাট টার্নারের। তবে চার মিনিট পরেই আচমকা গোল করে বসে হল্যান্ড। ১০ মিনিটে ডিফেন্ডার ডনজেল ডামফ্রাইসের নিখুঁত ক্রসে ডি বক্সে বল পেয়ে যান ডিপে। চলন্ত বলটি ছোট বক্সের লাইন থেকে জোরালো শটে জালে জড়ান ডাচ স্ট্রাইকার (১-০)।

এরপর গোল পরিশোধের জন্য দ্রুত লড়াইয়ে ফিরে আসে যুক্তরাস্ট্র। ম্যাচের ১৫ মিনিটে মধ্যমাঠ থেকে পাওয়া পাসের বল নিয়ে দ্রুত ডাচ রক্ষনে ঢুকে পড়েন পুলিসিচ। কিন্তু প্রতিপক্ষের গোছানো রক্ষণের সামনে কিছুই করতে পারেননি তিনি।

১৮ মিনিটে ব্লিন্ডের একটি সুযোগ রুখে দেন মার্কিন গোল রক্ষক টার্নার। ২১ মিনিটে ডিপের শটের বল ফিরে যায় মার্কিন ডিফেন্ডার টিম রিমের গায়ে লেগে। ম্যাচের প্রথম ৩০ মিনিট বল দখলের লড়াইয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও টার্গেটে শট নিতে পারেনি তারা। এই সময় বলের ৫৪ শতাংশ দখলে ছিল যুক্তরাস্ট্রর। ৪২ মিনিটে ওয়াকার জিমারমানের ভলি দক্ষতার সঙ্গে প্রতিহত করেন ডাচ গোলরক্ষক।

তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ড। এ সময় ডেনজেল ডামফ্রাইসের ক্রসের বল জোড়ালো শটে জালে জড়ান ডিলে ব্লিন্ড (২-০)। ফলে লিড নিয়েই বিরতিতে যায় লুই ফন গালের শিষ্যরা।

বিরতি থেকে ফেরার পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রতিআক্রমণ থেকে গোলের সুযোগ সৃষ্টি করে ডাচরা। এদিকে একের পর এক আক্রমণের সুফল পেতে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় যুক্তরাষ্ট্রকে। এ সময় বদলি হিসেবে মাঠে নামা ডিআন্দ্রে ইয়েডলিন দারুণভাবে একটি বল পাঠিয়ে দেন আক্রমণের দায়িত্বে থাকা পুলিসিচকে। তিনি বলটি ক্রস করেন হাজি রাইটকে। বিলম্ব না করেই বলটি জালে ফ্লিক করে দেন রাইট (২-১)।

এতে ব্যবধান কমিয়ে আনলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মার্কিনিরা। ম্যাচের ৮১ মিনিটে গোল করে ডাচদের ফের আগের ব্যবধানে নিয়ে যান ডেনজেল ডামফ্রাইস। ব্লিন্ডের ক্রস থেকে বল পেয়ে গোল করেন তিনি (৩-১)। এরপর আর লড়াইয়ে ফিরতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। অপরদিকে প্রত্যাশিত জয় নিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ডস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add