for Add

ব্রাজিলকে হারিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ক্যামেরুন

প্রথম দুই ম্যাচে জয়ের মাধ্যমে আগেই কাতার বিশ্বকাপের নক আউট নিশ্চিত করে নিয়েছিল ব্রাজিল। যে কারণে আজ লুসাইল স্টেডিয়াম স্টেডিয়ামে দলে ব্যাপক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। এ ম্যাচে প্রথমবারের মতো চলতি বিশ্বকাপের একাদশে সুযোগ পান গাব্রিয়েল মার্টিনেলি, গাব্রিয়েল জেসুস ও এন্টনি। তাদের ওয়ান টাচের ছন্দে প্রথম ৫ মিনিট তটস্থ করে রাখে ক্যামেরুনকে। তবে শেষ পর্যন্ত ইনজুরি টাইমে সেই ব্রাজিলকেই পরাজিত করেছে ক্যামেরুন। ম্যাচের অতিরিক্ত সময়ে ক্যামেরুনের হয়ে জয়সূচক গোল করেন ভিনসেন্ট আবুবকর।

আফ্রিকান কোন দল হিসেবে বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজয়ের স্বাদ পেল ক্যামেরুন। শুধু তাই নয় ২০ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকান অদশ্য সিংহরা। যদিও ওই জয় কোন কাজে আসেনি অদম্য সিংহদের। গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিলের সঙ্গে রানার্সআপ হিসেবে জি গ্রুপ থেকে শেষ ষোল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

ম্যাচের সুচনা লগ্ন হলেও এক মুহূর্তের জন্য মনোযোগ নস্ট করেননি আর্সেনাল ফরোয়ার্ড ব্রাজিলের জেসুস। শুরু থেকে গোটা মাঠ চষে বেড়িয়েছেন তিনি। ১৫ মিনিটে প্রথম একটি নিশ্চিত গোলের সুযোগ সৃস্টি করে ব্রাজিল। এ সময় ফ্রেডের ক্রসের বলে দারুণ এক হেড করেন মার্টিনেলি। কিন্তু বলটি বারের উপর দিয়ে বাইরে চলে যায়।

কিছুক্ষণ পর ম্যাচের ২১ মিনিটে এসে প্রথম একটি পরিকল্পিত আক্রমণ রচনা করে ক্যামেরুন। পরিশ্রম করে খেলা এরিক ম্যাক্সিম চুপো-মোটিং বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ব্রাজিলের সীমানায় ঢুকে শট নিলে বলটি দক্ষতার সঙ্গে প্রতিহত করেন ব্রাজিলের গোলরক্ষক এডারসন।

ডি বক্সের বাইরে রডরিগোকে ফাউল করলে ২৭ মিনিটে পিয়েরে কুন্ডেকে হলুদ কার্ড দেখান রেফারি। ৩২ মিনিটে আবারো রডরিগোকে ফাউল করেন এবং আবারো ফ্রি কিক দেন রেফারি। ফ্রি কিক থেকে দানি আলভেসের শট পোষ্টের উপর দিয়ে বাইরে চলে যায়।

৩৪ মিনিটে ফ্রি কিক থেকে আলভেসের বল অল্পের জন্য বার ঘেষে চলে যায়। ৩৭ মিনিটে কর্ণার থেকে এন্টনির দুর্বল শটের বল ফিরয়ে দেন ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস এপাসি। ৪৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মার্টিনেলির শটের বল ফিস্ট করেন ক্যামেরনের গোলরক্ষক। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে (৪৫+৩) গোলের সেরা সুযোগ পায় ক্যামেরুন। ব্রায়ান এমবেমোর ক্রসের বলে নুহু টোলো দর্শনীয় হেড নিলে এ্যাক্রোবেটিক কায়দায় বলটি অন্যত্র পাঠিয়ে দেন ব্রাজিলীয় গোলরক্ষক এডারসন। ফলে গোল শূন্য ড্রয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফেরার পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ৫৫ মিনিটে মার্টিনেলির শটের বল দারুণ দক্ষতায় প্রতিহত কনে এপাসি। এর ৫ মিনিট আগে অবশ্য ক্যামেরুনের হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ভিনসেন্ট আবুবকর। তবে তার শটের বলটি দক্ষতায় প্রতিহত করেন এডারসন। ম্যাচের বয়স ঘন্টার কাটা পার হবার পর দেখা যায় ৬৪.৯ শতাংশ বলের নিয়ন্ত্রন বজায় রেখেছে ব্রাজিল। আর ক্যামেরুনের নিয়ন্ত্রনে ছিল ৩৫.১ শতাংশ। টার্গেটে ব্রাজিলের ৭টি শটের বিপরীতে ক্যামেরুনের ছিল ১টি। যেখানে ক্যামেরুন ১৯বার আক্রমণ প্রতিহত করেছে সেখানে ব্রাজিলের ছিল ৮বার।

সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘরের মাঠের ঐ ম্যাচে নেইমারের জোড়া গোলে ৪-১ গোলে জয় লাভ করেছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ক্যামেরুন দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষেও পাল্লা দিয়ে লড়াই করে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। ওই ড্রয়ে আজকের ম্যাচের আগে পরের রাউন্ডে যাবার ক্ষীণ একটি সম্ভাবনা জাগিয়ে রেখেছিল ক্যামেরুন। তবে শেষ পর্যন্ত শেষ ষোলতে যেতে না পারলেও ব্রাজিলকে হারিয়ে ইতিহাস রচনা করেছে অদশ্য সিংহরা।

ম্যাচের ৯০ মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে এই জয় নিশ্চিত করে ক্যামেরুন। মিডফিল্ডার জেরোম এনগমের ক্রসের বলটি দর্শনীয় হেডে ব্রাজিলের জালে জড়িয়ে দেন তিনি। এতে আবেগ আপ্লুত হয়ে নিজের জার্সি খুলে ফেলেন তিনি। ফলে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে (লাল কার্ড) মাঠ ছাড়তে হয় আবুবকরকে। দশ জনের দলের উপর চড়াও হয়ে আরো ছয় মিনিট লড়াই করেছে ব্রাজিল। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে পরাজয় নিয়ে মাঠ চাড়তে হয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর আফ্রিকান কোন দল হিসেবে বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজয়ের স্বাদ পায় ক্যামেরুন। শুধু তাই নয় ২০ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকান অদশ্য সিংহরা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add