for Add

দিবালা-মারিয়াকে নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য লিওনেল স্কালোনির ২৬ সদস্যের আর্জেন্টাইন চূড়ান্ত দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির শঙ্কায় থাকলেও এই দুজনের উপর আস্থা রেখেছেন স্কালোনি। তবে শেষ পর্যন্ত ছিটকে গেছেন গিওভানি লো সেলসো।

নিজের পঞ্চম বিশ্বকাপে লিওনেল মেসি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিবেন। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামবেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

গত মাসে রোমা ফরোয়ার্ড দিবালা উরু ও জুভেন্টাসের উইঙ্গার ডি মারিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। ইনজুরিতে পড়ার পর থেকেই এই দুই তারকার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। গত এক মাস ধরে মাঠের বাইরে থাকলেও দুজনকেই শেষ পর্যন্ত কাতারের দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় টটেনহ্যাম থেকে ধারে ভিয়ারিয়ালে খেলতে যাওয়া মিডফিল্ডার লো সেলসোর চূড়ান্ত দলে জায়গা হয়নি।

দল প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘দলে নির্বাচিত হয়ে তারা সবাই গর্বিত।’ টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার দারুণ এক আত্মবিশ্বাসী রেকর্ড নিয়ে কাতারে যাচ্ছে আর্জেন্টিনা। তার উপর ঝুলিতে রয়েছে সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা। ঐতিহাসিক মারাকান স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে গত বছর কোপার শিরোপা জয় করেছিল মেসির আর্জেন্টিনা। ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়।

৩৫ বছর বয়সী মেসি সম্প্রতি বলেছেন, ‘আর্জেন্টিনার হয়ে আমরা এই মুহূর্তে বেশ ভাল সময় কাটাচ্ছি। দর্শকরা উন্মুখ হয়ে আছে, তারা ধরেই নিয়েছে বিশ্বকাপের শিরোপা আমরা ইতোমধ্যেই ঘরে নিয়ে এসেছি। কিন্তু কাজটা মোটেই সহজ নয়।’

দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে। গ্রুপ-সি’তে তাদের আরো দুই প্রতিপক্ষ হলো মেক্সিকো ও পোল্যান্ড।

আর্জেন্টাইন স্কোয়াড

গোলরক্ষক : ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি

ডিফেন্ডার : গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জারমান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুয়ান ফয়েথ

মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, আলেহান্দ্রো গোমেজ, অ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার

ফরোয়ার্ড : পাওলো দিবালা, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকুইন কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add