for Add

ভারতকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড, প্রতিপক্ষ পাকিস্তান

জশ বাটলার ও অ্যালেক্স হেলসের রেকর্ড উদ্বোধনী জুটিতে তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড।
আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতকে। ফাইনালে যাওয়ার ম্যাচে ১৬৯ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। কিন্তু বাটলার-হেলস জুটিতে ১৭০ রান তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড দলকে ফাইনালে পৌঁছে দেন। বাটলার ৮০ ও হেলস ৮৬ রানে অপরাজিত থাকেন।

এই হারে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো ভারত। এর আগে দু’বার, ২০১০ ও ২০১৬ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলো ইংলিশরা। ২০১০ সালে প্রথম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড।

অ্যাডিলেডে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। ইনিংসের দ্বিতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে ভারতের লোকেশ রাহুলকে ৫ রানে বিদায় করেন পেসার ক্রিস ওকস।

শুরুতে রাহুলকে হারানোর পর পাওয়ার-প্লের সুবিধা নিতে পারেনি ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ব্যাট হাতে চড়াও হতে দেননি ইংল্যান্ডের বোলাররা। ৬ ওভারে ১ উইকেটে ৩৮ রান পায় ভারত।

নবম ওভারে ক্রিস জর্ডানের বলে বিদায় নেন ধীর গতিতে খেলে ৪টি চারে ২৮ বলে ২৭ রান করা রোহিত। রোহিত-কোহলি দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৪৭ রান যোগ করেন।

চার নম্বরে নেমে ১টি করে চার-ছক্কায় দ্রুত রান তোলার চেষ্টা করেও ১৪ রানে থামেন সূর্যকুমার যাদব।

১২তম ওভারে দলীয় ৭৫ রানে ৩ উইকেট পতনের পর ক্রিজে কোহলির সঙ্গীন হন হার্ডিদ পান্ডিয়া। এই জুটিতে ১৫তম ওভারে ভারত শত রানে পৌঁছে। ওভারে টি-টোয়েন্টিতে ৩৭তম ও এবারের বিশ্বকাপে চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করে জর্ডানের বলে আউট হন কোহলি। ৪টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় দলের সাবেক এ অধিনায়ক।

কোহলি ফিরলেও ব্যাট হাতে ঝড় তুলেন পান্ডিয়া। ২৯ বল খেলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন তিনি। পান্ডিয়া ঝড়ে শেষ ৫ ওভারে ৬৮ রান পায় ভারত। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ দাড় করায় টিম ইন্ডিয়া। ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন পান্ডিয়া। ইংল্যান্ডের জর্ডান ৪৩ রানে ৩ উইকেট নেন।

১৬৯ রানের টার্গেটকে সহজ করে তোলেন ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও অ্যালেক্স হেলস। ৬ ওভারে ৬৩ রান তুলেন তারা। ২৮ বল খেলে টি-টোয়েন্টিতে ১২তম এবং এবারের বিশ্বকাপে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন হেলস।

১১তম ওভারে হেলসের ছক্কায় ইংল্যান্ডের রান ১শ স্পর্শ করে। ১৩তম ওভারে ১৯তম অর্ধশতকের দেখা পান বাটলার। ১২তম ওভারে ১৫ ও ১৩তম ওভারে ১৭ রান তুলে ম্যাচ হাতে মুঠোয় নিয়ে বাটলার ও হেলস। এমন অবস্থায় শেষ ৪২ বলে ২৯ রান দরকার পড়ে ইংল্যান্ডের।

মোহাম্মদ সামির করা ১৪তম ওভারের শেষ বলে আকাশে বল তুলে দিয়েও সূর্যকুমারের ব্যর্থতায় ক্যাচ আউট থেকে রক্ষা পান বাটলার।
১৬তম ওভারের শেষ বলে ছক্কায় ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বাটলার। ১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান তুলে ফাইনালের টিকিট পায় ইংলিশরা।

১৭০ রান তুলে ইংল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাটলার ও হেলস। যেকোন উইকেটে এই জুটির রান দ্বিতীয়স্থানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও যেকোন উইকেটে অবিচ্ছিন্ন ১৭০ রানের এই জুটি বিশ্বরেকর্ড গড়েছে। আগেরটি ছিলো দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রিলি রুশোর। এই বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬৮ রান করেছিলেন ডি কক-রুশো।

৪৯ বল খেলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৮০ রান করেন বাটলার। ৪৭ বলে ৮৬ রান তুলে অপরাজিত থাকেন হেলস। ৪টি চার ও ৭টি ছক্কায় নিজের বিধ্বংসী ইনিংসটি সাজান হেলস।

আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর কার্ড : (টস-ইংল্যান্ড)

ভারত : ১৬৮/৬, ২০ ওভার (পান্ডিয়া ৬৩, কোহলি ৫০, জর্ডান ৩/৪৩)।

ইংল্যান্ড : ১৭০/০, ১৬ ওভার (হেলস ৮৬, বাটলার ৮০)।

ফল : ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add