for Add

আয়ারল্যান্ডকে হারিয়েও চিন্তামুক্ত নয় অস্ট্রেলিয়া

অধিনায়ক অ্যারন ফিঞ্চের হাফ-সেঞ্চুরি ও বোলারদের নৈপুন্যে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ে সেমিফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখলো অসিরা।

এই গ্রুপে টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সমান ৫ পয়েন্ট এখন অস্ট্রেলিয়ারও। তবে কিউইদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আয়ারল্যান্ড। ৩ খেলায় ৩ পয়েন্ট আছে ইংল্যান্ডেরও। এই চার দলেরই সেমিতে খেলার ভালো সুযোগ থাকছে। ২ করে পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দুই দল- শ্রীলংকা ও আফগানিস্তান। অনেক ‘যদি’-‘কিন্তু’র উপর নির্ভর করছে শ্রীলংকা ও আফগানিস্তানের সেমিফাইনাল।

ব্রিজবেন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অফ-ফর্মে ভুগতে থাকা ডেভিড ওয়ার্নার ৩ রান করে আউট হন।

শুরুর ধাক্কা সামলে উঠতে পাওয়া-প্লেতে সাবধানী ছিলেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ও তিন নম্বরে নামা মিচেল মার্শ। এতে ৬ ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান পায় অস্ট্রেলিয়া।

পাওয়ার-প্লে শেষ হবার পর মারমুখী হয়ে উঠেন মার্শ। সপ্তম ওভারে ২টি ছক্কা মারেন তিনি। নবম ওভারের প্রথম বলে বিদায় নেন মার্শ। ২টি করে চার-ছক্কায় ২২ বলে ২৮ রান করেন মার্শ। দ্বিতীয় উইকেটে ফিঞ্চের সাথে ৩৬ বলে ৫২ রান যোগ করেন ।

মার্শের বিদায়ে উইকেটে এসে ১৩ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তার বিদায়ের পর ১৭ বল কোন চার-ছক্কা পায়নি অস্ট্রেলিয়া।

মার্ক অ্যাডারের করা ১৫তম ওভারে ৫টি ওয়াইড, ১টি ছক্কা ও ৩টি চারে ২৬ রান পায় অস্ট্রেলিয়া। ঐ ওভারের শেষ বলে ছক্কায় ৩৮তম ডেলিভারিতে টি-টোয়েন্টিতে ১৯তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফিঞ্চ।

১৭তম ওভারে ফিঞ্চকে থামান পেসার ব্যারি ম্যাককার্থি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রান করেন ফিঞ্চ।

অধিনায়ক ফেরার পর পরের দুই ওভারে মার্কাস স্টয়নিসকে হারিয়ে মাত্র ৭ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। অ্যাডারের করা ইনিংসের শেষ ওভারে টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ৩টি চারে ১৭ রান তোলেন । শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
স্টয়নিস ২৫ বলে ৩৫, ডেভিড ১০ বলে ১৫ ও ওয়েড ৩ বলে ৭ রান করেন। আয়ারল্যান্ডের ম্যাককার্থি ২৯ রানে ৩ উইকেট নেন।

১৮০ রানের টার্গেটে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে অস্ট্রেলিয়ার বোলিং তোপে খাদের কিনারায় চলে যায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ৯ বলেই ২টি ছক্কা ও ১টি চার মারেন দুই ওপেনার অধিনায়ক এন্ডি বলবির্নি ও পল স্টার্লিং। দ্বিতীয় ওভারের শেষ বলে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন পেসার প্যাট কামিন্স। ৬ রান করে আউট হন বলবির্নি।

এরপর তৃতীয় ও চতুর্থ ওভারে ২টি করে মোট ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। ম্যাক্সওয়েলের করা তৃতীয় ওভারে স্টার্লিং ১১ ও হ্যারি টেক্টর ৬ রান করে বিদায় নেন। চতুর্থ ওভারে কার্টিস ক্যাম্ফার-জর্জ ডকরেলকে রানের খাতা খোলার আাগেই প্যাভিলিয়নের পথ দেখান মিচেল স্টার্ক। ৪ ওভার শেষে ২৫ রানে ৫ উইকেট নেই আইরিশদের। তাতেই ম্যাচ হারের পথে ছিটকে পড়ে আয়ারল্যান্ড।

ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন লরকান টাকার ও গ্রেথ ডেলেনি। ৩৩ বলে ৪৩ রানের জুটি গড়েন তারা। ডেলেনি ১৪ রানে শিকার করে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন স্টয়নিস।

ডেলেনির ফেরার পর লোয়ার-অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান টাকার। সপ্তম থেকে নবম উইকেট পর্যন্ত ৪৮ বলে ৬৮ রান যোগ করেন টাকার।

১৬তম ওভারে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরি করেন টাকার। এজন্য ৪০ বল খেলেন তিনি।

শেষ পর্যন্ত অন্যপ্রান্ত দিয়ে লোয়ার-অর্ডার ব্যাটাররা ভাল করতে না পারলে ১১ বল বাকী থাকতে ১৩৭ রান গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৭১ রানে অপরাজিত থাকেন টাকার। ৪৮ বলে ৯টি চার ও ১টি ছক্কায় সাজানো টাকারের ইনিংসটি বৃথা যায়। অস্ট্রেলিয়ার কামিন্স-ম্যাক্সওয়েল-স্টার্ক-জাম্পা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফিঞ্চ।

আগামী ৪ নভেম্বর সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একই দিন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add