for Add

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড

গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড। গ্রুপ ১-এ শনিবার সুপার টুয়েলভে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৬৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ৬৪ বলে ১০৪ রান করেন ফিলিপস।

এই জয়ে ৩ খেলায় ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৩ করে পয়েন্ট নিয়ে টেবিলের পরের তিনটি স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে এশিয়ার সেরা দল শ্রীলঙ্কাকে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ৪ ওভারেই মধ্যে প্যাভিলিয়নে ফিরেন নিউজিল্যান্ডের টপ-অর্ডারের তিন ব্যাটার। দুই ওপেনার ফিন অ্যালেন-ডেভন কনওয়ে ১ রান করে ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৮ রানে বিদায় নেন।

১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠার দায়িত্ব পান ফিলিপস ও ড্যারিল মিচেল। ইনিংসের সপ্তম ওভারে স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে লং অফে পাথুম নিশাঙ্কাকে সহজ ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২ রানে জীবন পান ফিলিপস। জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি ফিলিপস। চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৪ বলে ৮৪ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করেন তিনি।

মিচেলকে ব্যক্তিগত ২২ রানে বিদায় করে জুটি ভাঙ্গেন শ্রীলঙ্কার সেরা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। ১৫তম ওভারে দলীয় ৯৯ রানে মিচেল ফেরার পর দলকে একাই সামনের দিকে টানেন ফিলিপস। ১৯তম ওভারের পঞ্চম বলে চার মেরে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করেন ফিলিপস। এবারের বিশ্বকাপে দ্বিতীয় ও সব মিলিয়ে টুর্নামেন্ট ইতিহাসে এটি ১১তম সেঞ্চুরি ।

শত রান পূর্ণ করতে ৬১ বল খেলা ফিলিপস ২০২০ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। ইনিংসের শেষ ওভারে ফিলিপসের উইকেট শিকার করেন পেসার লাহিরু কুমারা। ৬৪ বল খেলে ১০টি চার ও ৪টি ছক্কায়১০৪ রান করেন ফিলিপস । তার সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে নিউজিল্যান্ড।

১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের মধ্যে দলীয় ৮ রানেই ৪ উইকেট হারায় উপমহাদেশের দলটি।

প্রথম ওভারে নিশাঙ্কাকে খালি হাতে ফেরান সাউদি। এরপর কুশল মেন্ডিস-চারিথ আসালঙ্কা ৪ রান করে, ধনাঞ্জয়া ডি সিলভাকে শূন্যতে বোল্টের শিকার হন।

সাউদি ও বোল্টের তোপের পর শ্রীলঙ্কাকে বেকাদায় ফেলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি। দু’জনে ২টি করে উইকেট নিলে ১০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। মাঝে ভানুকা রাজাপাকসের ৩৪ ও অধিনায়ক দাসুন শানাকার ৩৫ রান শ্রীলঙ্কার হারের ব্যবধানই কমিয়েছেন মাত্র।

৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন বোল্ট। ২টি করে শিকার ছিলো স্যান্টনার ও সোধির। ম্যাচ সেরা হন ফিলিপস।
আগামী ১ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। একই দিন আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কাকে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add