for Add

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বোলিং-ব্যাটিং  দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল।
আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে। সদ্যই  বিশ্বকাপ বাছাই পর্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে এবার এশিয়া কাপে দারুন শুরু করলো নিগার সুলতানার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে থাইল্যান্ড। ১৬ রানের মধ্যে থাইল্যান্ডের ২ উইকেট তুলে নেন বাংলাদেশের দুই বোলার সানজিদা আকতার মেঘলা ও সোহেলি আকতার।

তৃতীয় উইকেট ৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন থাইল্যান্ডের দুই ব্যাটার পানিতা মায়া-নাত্তাকান  চনথাম।

এরপর থাইল্যান্ডের ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতি দিয়ে উইকেট তুলে নেন রুমানা-নাহিদা-সোহেলি-মেঘলারা।

বাঘিনীদের বোলিং তোপে  ১৯ দশমিক ৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। দলের পক্ষে চার ব্যাটার দু’অংকে কোটা স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ২৬ রান করেন মায়া।
বল হাতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার লেগ-স্পিনার রুমানা ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট নেন। নাহিদা-মেঘলা ১১ রানে ও সোহেলি ১৮ রানে ২টি করে উইকেট নেন।

৮৩ রানের টার্গেটে দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে ব্যাট হাতে মারমুখী ছিলেন শামিমা। এতে ৬ ওভারেই ৫২ রান পেয়ে যায় বাংলাদেশ। এসময় ৯টি চারে ২৪ বলে ৪৩ রান করেন শামিমা। অপর ওপেনার ফারজানা তখন ৬ রানে।

নবম ওভারের প্রথম বলে দলীয় ৬৯ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গে। হাফ-সেঞ্চুরি থেকে এক রান দূরে  থাকতে আউট হন শামিমা। বোল্ড হবার আগে ১০টি চারে ৩০ বলে ৪৯ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  শামিমা।

শামিমা যখন ফিরেন, তখন জয়ের জন্য ১৪ রান দরকার ছিলো বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে দলের প্রয়োজন মিটিয়েছেন ফারজানা ও অধিনায়ক নিগার সুলতানা। ১২তম ওভারের চতুর্থ বলে লং-অন দিয়ে ছক্কা মেরে ৫০ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন নিগার।

২টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন  ফারজানা। অপর প্রান্তে ১টি ছক্কায় ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন নিগার। 

আগামী ৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add