for Add

ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের স্মরণীয় জয়

অবশেষে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্মরণীয় জয় পেয়েছে। প্রথমবারের মতো তারা ভারতের জাতীয় নারী ফুটবল দলকে হারিয়ে দেশবাসীকে দারুণ একটি জয় উপহার দিয়েছে।

২০১০ সালে কক্সবাজারে প্রথম নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ হেরেছিল ৬-০ গোলে। পরবর্তীতে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে কখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

দীর্ঘ এক যুগের মাথায় সেই ভারতকে হারিয়ে নারী ফুটবলে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জাতীয় দলের নারীদের যে কোনো প্রতিযোগিতায় এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা।

মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে ভারতের বিরুদ্ধে জয় থাকলেও নেই জাতীয় দলের। দীর্ঘ দিনের সেই জয় না পাওয়ার আক্ষেপ ঘোচালো বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ভারতের জালে ২ গোল দিয়ে এগিয়েছিল বাংলাদেশ। জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না, অন্য গোলটি কৃষ্ণা রানী সরকারের।

এই জয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে লড়বে। অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে।

শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। এই বুঝি গোল হয় হয় করে ১২ মিনিটে ভারতের জালে বল পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সিরাজ জাহান স্বপ্না। সাবিনার লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন স্বপ্নার প্লেসিংয়ে কেঁপে ওঠে ভারতের দল।

২২ মিনিটে ব্যবধান ২-০ করেন কৃষ্ণা রানী সরকার। থ্রোইংয়ের বল ধরে স্বপ্না পাস দেন কৃষ্ণাকে। কোন ভুল করেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ঠান্ডা মাথায় গোল করে দেশকে এনে দেন ২-০ গোলের লিড।

আরো গোল হতে পারতো বাংলাদেশের। শুরুতেই সিরাত জাহান স্বপ্না ভারতের জালে বল পাঠালেও রেফারি গোল বাতিল করে দেন ফাউলের অযুহাতে। কৃষ্ণার গোলের আগেও ভালো একুট সুযোগ পেয়েছিলেন স্বপ্না। তার নেয়া কোনাকুনি শটি ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক।

বাংলাদেশ ব্যবধান ৩-০ করে ৫৩ মিনিটে। প্রথম গোলদাতা স্বপ্না ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুনের ডিফেন্সচেরা এক পাস থেকে। দ্বিতীয়ার্ধে ভারত আপ্রাণ চেষ্টা করেছে ম্যাচে ফিরতে। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তারা গোলের তেমন সুযোগ তৈরিই করতে পারেনি।

বাংলাদেশ একাদশ

রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার (শামসুন্নাহার), সাবিনা খাতুন ও সিরাজ জাহান স্বপ্না (রিতুপর্ণা চাকমা)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add