for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু সোমবার

আগামী সোমবার থেকে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের অধীনে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে নিজেদের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রোববার ঢাকায় আসবেন ভারতের শ্রীরাম। এরপর একটি নির্দিষ্ট গ্রুপের সাথে অনুশীলন সেশন শুরু করবেন তিনি। ঐ গ্রুপে এশিয়া কাপ খেলা খেলোয়াড়দের সাথে থাকবে কিছু অতিরিক্ত খেলোয়াড়ও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

২০০৭ আসরে  মূল পর্বে প্রথম জয়ের পর টি-টোয়েন্টি  বিশ্বকাপে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশের জন্য  একটি ভাল  নির্বাচন করাই এবার মূল লক্ষ্য। বিশ্বকাপের মূল পর্বে ২০০৭ সালেই একমাত্র জয়ের স্বাদ পায় বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।

গত আসরে ঘাম ঝড়িয়ে বাছাইপর্বের বাঁধা পেরোতে পারলেও, পরের রাউন্ডে  সব ম্যাচই হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য সরাসরি মূল পর্বে খেলবে টাইগাররা।

আইসিসি নির্ধারিত  সময়ের মধ্যেই  আগামী  ১৪ সেপ্টেম্বর বিশ^কাপ  দল ঘোষণা করা হবে । তবে বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগে খেলোয়াড়দের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প করাবেন  শ্রীরাম।

আগামী ৩০ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ^কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে  নিউজিল্যান্ড যাবে টাইগাররা। সেখানে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হবে না ত্রিদেশীয় সিরিজ। তবে টুর্নামেন্টটিকে গুরুত্বসহকারে নেয়া হবে। তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা-নিরীক্ষা হবে না। আমরা আমাদের সেরা ফলাফল অর্জনের জন্য সিরিজটি খেলবো।’

ত্রিদেশীয় সিরিজের পর অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্প করা কথা ছিল বাংলাদেশের। কিন্তু খেলোয়াড়দের ঠাসা সূচীর কথা মাথায় রেখে ক্যাম্প না করার সিদ্বান্ত নেয়া হয়েছে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ টাইগারদের।

২৪ অক্টোবর হোবার্টে গ্রুপ-এ’র রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে উঠা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৩০ অক্টোবর ব্রিজবেনের গাব্বাতে ‘গ্রুপ’-বির চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। দু’টি ম্যাচই হবে অ্যাডিলেডে।  

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add