for Add

সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে হার্ডিক

ব্যাট হাতে শেষদিকে হার্ডিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসের কারণে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারলো পাকিস্তান। অথচ ম্যাচ জয়ের ভালো সুযোগ ছিলো পাকিস্তানের। কিন্তু হার্ডিকের ঝড়ে এলোমেলো হয়ে ম্যাচ হারে পাকিস্তান। এমনটা স্বীকারও করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

তিনি জানান, আমাদের সব পরিকল্পনা ম্যাচের শেষ দিকে ভেস্তে দিয়েছে হার্ডিক। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাট করে ১৪৭ রান করে পাকিস্তান। ১৪৮ রানের জবাবে ১৫তম ওভার শেষে ভারতের রান ছিলো ৪ উইকেটে ৯৭। ওভার প্রতি রান দরকার ছিলো ১০এর বেশি। অর্থাৎ শেষ ৩৪ বলে ৫৯ রান। ঐ সময় ক্রিজে এসে শেষ ওভার পর্যন্ত খেলে ১৭ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানকে জয় বঞ্চিত করেন হার্ডিক।

ম্যাচ শেষে হারের কারণ হিসেবে হার্ডিকের ইনিংসকে দায়ী করলেন বাবব। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ম্যাচটা যত গভীরে নেওয়া যায়। আমরা চেয়েছিলাম, শেষ ওভারে ১৫-১৬ রান দরকার থাকলে নওয়াজ যাতে সেটা আটকাতে পারে। ভারতের উপর যেন চাপ থাকে। কিন্তু হার্ডিক সব ভেস্তে দিলো। একাই ম্যাচ বের করে নিলো।’

এছাড়া দলের ব্যাটিংকে দায়ি করলেও বোলারদের প্রশংসা করেন বাবর। তিনি বলেন, ‘আমরা ১০-১৫ রান কম করেছিলাম। তারপরও আমরা বল হাতে যেভাবে শুরু করেছিলাম তা দুর্দান্ত ছিল। বোলাররা যেভাবে লড়াই করল, এজন্য প্রশংসা করতেই হবে। নাসিম পায়ের ব্যথা নিয়েও বল করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের হারতে হলো।’

আগামী ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add