for Add

দ্বিতীয় ম্যাচেও মূল একাদশের বাইরে ছিলেন রোনালদো

প্রিমিয়ার লিগ টানা দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল একাদশ থেকে বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারপরও পর্তুগীজ এই সুপারস্টার ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাব ম্যানেজার এরিক টেন হাগ।

সাউদাম্পটনের বিপক্ষে শনিবার ইউনাইটেডের ১-০ গোলের জয়ের ম্যাচটিতে রোনালদো বদলী বেঞ্চ থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। গত মৌসুমের শেষে রোনালদোর দলত্যাগের গুঞ্জন নিয়ে দলবদলের বাজারে আলোচনা ছিল শীর্ষে। ইউনাইটেড এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারিয়েছে। আর সে কারণেই রোনালদো এমন কোন দলের সাথে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে যে দলটি এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।

কিন্তু ইতোমধ্যে রোনালদোকে দলে নিতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। সাবেক দল স্পোর্টিং লিসবন, ইতালিয়ান জায়ান্ট নাপোলি ও ফরাসি ক্লাব মার্সেই রোনাল্ডোর প্রতি সম্প্রতি আগ্রহ দেখিয়েছে বলে দলবদলের বাজারে গুঞ্জন রয়েছে।

বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। ইউনাইটেড অবশ্য এখনো পাঁচবারের ব্যালন ডি’অরকে দলে রেখে দিতে বদ্ধপরিকর। বারবারই তারা বলে আসছে রোনালদো বিক্রির জন্য নয়। সেন্ট মেরিসে ইউনাইটেড সমর্থকরা কিছুটা হলেও ৩৭ বছর বয়সী রোনালদোকে বিদায় জানানোর প্রস্তুতির ইঙ্গিত দিয়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা গত মৌসুমে ইউনাইটেডের শীর্ষ গোলদাতা ছিলেন। কিন্তু টেন হাগের দল এবার তার জন্য হুমকি হয়েই দেখা দিয়েছে। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলের বিধ্বস্ত হবার পর তাকে ছাড়াই লিভারপুল ও সাউদাম্পটনকে পরপর দুই ম্যাচে পরাজিত করে ইউনাইটেড অন্তত এটাই প্রমাণ করেছে রোনালদো এখন আর দলের জন্য অপরিহার্য্য নয়।

যদিও জনসমুক্ষে পর্তুগীজ এই তারকার পক্ষেই এখনো কথা বলে যাচ্ছেন টেন হাগ, ‘আমরা তাকে নিয়েই সামনে এগিয়ে যাবার পরিকল্পনা করেছি। সে কারণেই আমরা চাচ্ছি সে যেন ইউনাইটেডেই থাকে। আমি তাকে নিয়ে আশাবাদী।’

রোনালদোর সম্ভাব্য বদলী হিসেবে ইতোমধ্যেই বেশ কিছু ফরোয়ার্ডের সাথে ইউনাইটেড আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আয়াক্সের এন্থনি তালিকার শীর্ষে রয়েছে। ডাচ ক্লাবটিতে টেন হাগের অধীনে এন্থনি খেলেছেন। যদিও চলতি সপ্তাহে কোন সেন্ট্রাল স্টাইকারকে দলে না ভেড়ানোর পক্ষে টেন হাগ। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাদের দলে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে। এছাড়াও আছে এন্থনি মার্শাল, মার্কোস রাশফোর্ড। তাদের নিয়েই আমি সন্তুষ্ট।’

ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ থেকে টেন হাগ দলভূক্ত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে। ট্রান্সফার কার্যাদি সম্পন্ন করে সাউদাম্পচনের বিপক্ষে বদলী বেঞ্চ থেকে ইউনাইটেডে অভিষেক হয়েছে কাসেমিরোর। ইউনাইটেডের দূর্বল মধ্যমাঠে কাসেমিরোকে পেয়ে টেন হাগ বেশ স্বস্তি প্রকাশ করেছেন। এ সম্পর্কে ইউনাইটেড বস বলেন, ‘প্রিমিয়ার লিগের ভিন্ন একটি স্টাইলের সাথে কাসেমিরোকে খেলতে দেখে খুব ভাল লেগেছে। পুরো ৯০ মিনিট সে মাঠে না থাকলেও তাকে যথেষ্ট ফিট মনে হয়েছে। প্রাক-মৌসুমে সে প্রচুর অনুশীলন করেছে বোঝাই যায়। এখন আমাদের দলের সাথে তাকে মানিয়ে নিতে হবে, সতীর্থদের সাথে একত্রে ইউনাইটেডেকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন কাসেমিরোর সামনে মূল চ্যালেঞ্জ।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add