for Add

জাতীয় ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে শুক্রবার। এই ক্যাম্পের জন্য জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ ফুটবলার ডেকেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তার প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন কোচ।

শুক্রবার রাজধানীর উত্তরার একটি হোটেলে উঠবেন ফুটবলাররা। অনুশীলন হবে পুলিশের মাঠে। হোটেল আর মাঠের দূরত্ব বিবেচনা করেই এবার উত্তরায় আবাসকি ক্যাম্প করেছে বাফুফে।

ডাক পাওয়া ২৭ ফুটবলারের মধ্যে দুই প্রবাসী জামাল ভূঁইয়া ও তারিক কাজী এখন ডেনমার্ক ও ফিনল্যান্ডে। তারা দুইজন আগামীকাল শুক্রবার ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন কোচ।

গত জুনে মালয়েশিয়া সফরের আগে ক্যাম্পে ডাকা হয়েছিল আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে। তিনি সময়মতো ক্যাম্পে যোগ দিতে না পারায় কোচ ক্যাবরেরা জীবনকে ক্যাম্পে থাকার অনুমতি দেননি। এবার সেই নাবিব নেওয়াজ জীবন ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পেই ডাক পাননি।

যে ২৭ ফুটবলার ডেকেছেন স্প্যানিশ কোচ, তার মধ্যে সর্বাধিক ১২ জন বসুন্ধরা কিংসের ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ চারজন সাইফ স্পোর্টিং ক্লাবের। আবাহনী ও শেখ রাসেলের আছে ৩ জন করে, শেখ জামালের ২ জন এবং মোহামেডান, চট্টগ্রাম ও পুলিশের একজন করে খেলোয়াড় ডাক পেয়েছেন ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পে।

জাতীয় দলের প্রাথমিক তালিকা
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রীতম, আশরাফুল ইসলাম রানা, মো. নাইম।

রক্ষণভাগ : ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, রায়হান হাসান, ইসা ফয়সাল।

মধ্যমাঠ : সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা-২।

আক্রমণভাগ : সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add