for Add
বাসস : ১৫ আগস্ট ২০২২, সোমবার, ১:৩১:১৭

নতুন মৌসুমে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার অসাধারণ ফর্ম ধরে রেখে দুই গোল করেছেন। শনিবার নেইমার দক্ষতায় লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মন্টিপিলিয়ারকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে দলে ফিরেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
পার্ক ডি প্রিন্সেসের ম্যাচটিতে এমবাপ্পে নিজে এক গোল করলেও একটি পেনাল্টিও মিস করেছেন। নাহলে জয়ের ব্যবধানটা হয়তো আরো বাড়তে পারতো। ৩৯ মিনিটে ফালায়ে সাকোর আত্মঘাতি গোলে এগিয়ে যায় পিএসজি। স্পট কিক থেকে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
বিরতির পরপরই ব্রাজিলিয়ান এই তারকা নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর মাধ্যমে চলতি মৌসুমে সব মিলিয়ে তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ালো পাঁচ। ৫৮ মিনিটে ওয়াহবি কাজরির গোলে মন্টিপিলিয়ার এক গোল পরিশোধ করেন।
কিন্তু এমবাপ্পে ও নতুন চুক্তির্ভুক্ত রেনাটো সানচেজের পরপর দুই গোলে বড় জয় নিশ্চিত হয় পিএসজির। ম্যাচের একেবারে শেষভাগে এনজো চাতোর এক গোলে সফরকারীরা আরো একটি গোল পরিশোধ করলেও তা পরাজয় এড়াতে পারেনি। এ নিয়ে পিএসজি নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে তিন ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করলো। তিন ম্যাচে সব মিলিয়ে তারা করেছেন ১৪ গোল।
For add
For add
For add
For add
for Add