for Add

নাটকীয় জয়ে শিরোপা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি

নাটকীয়তার মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে প্রিমিয়ার লিগ মৌসুম। আর এতে শেষ পর্যন্ত জয় হয়েছে ম্যানচেস্টার সিটির। রোমাঞ্চকর এক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে পেপ গার্দিওলার দল। গত পাঁচ বছরে এটি সিটির চতুর্থ লিগ শিরোপা।

লিভারপুলকে পিছনে ফেলে শিরোপা নিশ্চিতে সিটির সামনে এক পয়েন্টই যথেষ্ট ছিল। এই সমীকরণকে সামনে রেখে ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের শেষ ম্যাচে খেলতে নেমে ৭৬ মিনিট পর্যন্ত গার্দিওলার দল ২-০ গোলে পিছিয়ে ছিল। বদলী বেঞ্চ থেকে উঠে এসে ইকে গুনডোগানের জোড়া আঘাতে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় সিটির। গুনডোগানের দুই গোলের মাঝে সমতা ফিরিয়েছে রড্রি।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এই ছেলেরা প্রত্যেকেই কিংবদন্তী। পাঁচ বছরে তুমি যখন এই দেশে চতুর্থ লিগ শিরোপা জিতবে তখন বুঝতে হবে এই খেলোয়াড়রা সত্যিই সবার থেকে আলাদা। আজীবন তাদের সবাই মনে রাখবে।’

গত ১১ মৌসুমে এটি সিটির ষষ্ঠ লিগ শিরোপা।

অ্যানফিল্ডে লিভারপুলও উল্ফসকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা যুদ্ধে নিজেদের কাজটুকু সেরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিটির কাছে নতি স্বীকার করতে হয়েছে। এর মাধ্যমে লিভারপুলের ঐতিহাসিক কোয়াড্রাপল জয়ের স্বপ্নও ভেঙ্গে গেছে।

গার্দিওলা বলেন, ‘আমি লিভারপুল ফুটবল ক্লাবকে গত দুই বছর যাবত দুর্দান্ত লড়াই করার জন্য অভিনন্দন জানাতে চাই। তাদের কৃতিত্বের কারণেই আমাদের কৃতিত্ব উপরে উঠে এসেছে। খেলোয়াড় বা ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ারে লিভারপুলের মতো কোন প্রতিদ্বন্দ্বীকে দেখিনি।’

ম্যাচ শেষে সিটি সমর্থকরা মাঠে নেমে এসে জয় উৎসব করেছে। কিন্তু এই ঘটনায় ভিলা গোলরক্ষক রবিন ওলসেন আহত হয়েছে। ম্যাচ শেষে এক বিবৃতিতে সিটির পক্ষ থেকে ওলসেনের প্রতি ক্ষমা প্রার্থনা করা হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে একজনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য ইতিহাদ স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

রোববার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ৩৭ বছর বয়সী সেন্টার-ব্যাক ফার্নান্দিনহো। রাইট-ব্যাক পজিশনে জন স্টোনসের ফর্মহীনতা ৩৭ মিনিটেই সিটিকে বিপদে ফেলে।

স্টোনসকে কাটিয়ে লুকাস ডিগনের করা ক্রসে ম্যাটি ক্যাশ শক্তিশালী হেডে ভিলাকে এগিয়ে দেন। সাথে সাথে গার্দিওলা তার ভুল বুঝতে পেরে বিরতির পর ফার্নান্দিনগোর স্থানে ওলেক্সান্দার জিনচেনকোকে মাঠে নামান।

৬৯ মিনিটে ফিলিপ কুটিনহোর দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে অ্যাস্টন ভিলা। গার্দিওলার আরো দুই বদলী খেলোয়াড়ের হাত ধরে প্রথম গোলটি আদায় করে নেয় সিটিজেনরা। রাহিম স্টার্লিংয়ের ক্রসে ৭৬ মিনিটে সিটির জন্য স্বস্তির গোল উপহার দেন গুনডোগান। দুই মিনিট পর এবারের মৌসুমের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার রড্রি। এই গোলের পরপরই আগ্রাসী সিটিকে রুখতে হিমশিম খেতে থাকে ভিলা।

৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গুনডোগান জয়সূচক গোলটি করলে শিরোপা জয়ে মাতোয়ার হয়ে উঠে পুরো ইতিহাদ স্টেডিয়াম।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add