for Add

ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন ধরে রাখতে চান জকোভিচ

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে অনাকাঙ্খিত এক ঘটনার কারনে খেলা হয়নি নোভাক জকোভিচের। যে কারনে শিরোপা ধরে রাখার মাধ্যমে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়া হয়নি। পুরোনো প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতির সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে জকোভিচের স্বপ্ন নিজের করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে রজার ফেদেরার ও জকেভিচকে পিছনে ফেলে রেকর্ড ২১টি স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখান এই স্প্যানিয়ার্ড। এবার ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে সেই স্বপ্নকে আবারো চাঙ্গা করে তুলতে চান সার্বিয়ান তারকা জকোভিচ।

২০২১ সালে ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন শিরোপার পর প্যারিসে দ্বিতীয় রোলা গাঁরো শিরোপা জয় করেছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ। আর এর মাধ্যমে ফেদেরার ও নাদালের সাথে সর্বোচ্চ ২০টি স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেন। কিন্তু করোনা ভ্যাক্সিন জটিলতায় মেলবোর্নে গিয়েও কোর্টে না নেমেই দেশে ফিরে আসতে হয়েছিল জকোভিচকে। আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের আসর। ঐদিনই জকোভিচ ৩৫ বছরে পা রাখতে যাচ্ছেন। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিকে সামনে রেখে জকোভিচ বলেছেন, ‘এই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে আছি তা আগে কখনই অনুভব করিনি। যে পরিমান চাপ আমাকে বছরের শুরুর দিকে কয়েক মাস নিতে হয়েছে তা অকল্পনীয়। ব্যক্তিগত জীবনে বা ক্যারিয়ারে আমি যখনই চাপ অনুভব করেছি তখনই পুরো বিষয়টা এক ভিন্ন পর্যায়ে চলে গেছে।’

২০২২ সালে এ পর্যন্ত মাত্র পাঁচটি টুর্ণামেন্টে খেলেছেন জকোভিচ। কিন্তু ষষ্ঠ ইতালিয়ান ওপেনের শিরোপাকে সঙ্গী করে প্যারিসে খেলতে আসছেন জকোভিচ। ইতালিয়ান ওপেনের ফাইনাল ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের হাজারতম জয়। মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে জকোভিচ এই কৃতিত্ব অর্জন করেছেন। একইসাথে এটি তার ৩৮তম মাস্টার্স শিরোপা। সর্বকালের সেরাদের তালিকায় নাদালের তুলনায় এটি মাত্র দুটি জয় কম। ফাইনালে গ্রীক তারকা স্টিফানোস টিসিতসিপাসকে হারানোর মাধ্যমে সপ্তাহটি স্মরনীয় করে রাখার পাশাপাশি ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটাও তিনি সেড়ে ফেলেছেন। ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনলে দুই সেটে পিছিয়ে থেকে জকোভিচ এই টিসিতসিপাসকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। 

পায়ের ইনজুরিতে ভুগছেন ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল। তবে নাদালের পাশাপাশি আরো একজন স্প্যানিয়ার্ড জকোভিচের জন্য সবচেয়ে বড় দু:শ্চিন্তার কারন হয়ে উঠতে পারেন। ১৯ বছর বয়সী কার্লোস আলকারাজকে নিয়ে পুরো টেনিস বিশ্বই বেশ আশাবাদী। ২০২২ সালে চারটি শিরোপা জিতে ইতোমধ্যেই নিজেকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠিয়ে এনেছেন। এই চারটি শিরোপার মধ্যে তিনটিই আবার ক্লে কোর্টের। মাদ্রিদে জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় মাস্টার্স শিরোপা। এই শিরোপা জয়ের পথে তিনি নাদাল, জকোভিচ ও তৃতীয় বাছাই আলেক্সান্দার জেভরেভকে বিদায় করেছেন।

গত বছর ঠিক এই সময়ে র‌্যাঙ্কিংয়ের ৯৭তম স্থানে ছিলেন আলকারাজ। ২০০৫ সালে নাদাল যখন প্রথম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন আলকারাজের বয়স তখন ছিল মাত্র দুই। কিন্তু ২০২১ সালেই দারুনভাবে ছন্দে ফিরে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলেছিলেন। 

প্যারিসে নাদালের তিনটি পরাজয়ের দুটির পিছনের জকোভিচ দায়ী। এর মধ্যে একটি ছিল এক বছর আগে সেমিফাইনালের পরাজয়। মার্চে হাড়ের পাঁজরের ইনজুরির কারনে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন নাদাল। রোমে খেলতে নেমে পায়ের ইনজুরিতে পড়ায় শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়। ৩৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বুধবার রোলা গ্যাঁরোতে প্রথমবারের মত অনুশীলন করেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা নাদাল বলেন, ‘ইনজুরির সাথে থাকতে থাকতে এটা এখন আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। যেকোন ইনজুরি থেকে কোর্টে ফেরাটা মোটেই সহজ নয়। সঠিক ভাবে অনুশীলন করতেও আমার সমস্যা হচ্ছে।’

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালের কাছে পরাজিত বিশ্বের দুই নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ হার্নিয়া অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠে এ সপ্তাহে জেনেভা ওপেনের মাধ্যমে কোর্টে ফিরেছেন। ইউএস ওপেন বিজয়ী এই তারকার নামের পাশে রয়েছে ১৩টি শিরোপা। কিন্তু এখনো ক্লে কোর্টের শিরোপা অধরা থেকে গেছে। ২০২১ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগ পর্যন্ত চারবারের মোকাবেলায় একবারও কোন ম্যাচ জিততে পারেননি। 

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add