for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ এপ্রিল ২০২২, বুধবার, ৫:২৯:২২

সবকিছু ঠিকঠাক থাকলে টানা চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
সোমবার ছিল সাফের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। কোন প্রতিপক্ষ না থাকায় কাজী মো. সালাউদ্দিন আগের তিনবারের মতো এবারও বিন প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল সংগঠনের সভাপতি নির্বাচিত হবেন।
আগামী ২৫ জুন ভোটের দিন নির্ধারিত ছিল। কোন পদে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের এ নিয়ে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হবেন।
For add
For add
For add
For add
for Add