for Add

মেসির গোলে পিএসজির শিরোপা পুনরুদ্ধার

লেন্সের সাথে ১-১ গোলে ড্র করেও ফরাসি লিগ শিরোপা জয়ে বাঁধাগ্রস্থ হয়নি পিএসজি। লিগ ওয়ানে রেকর্ড ১০ম শিরোপা ঠিকই ঘরে তুলেছে প্যারিসের জায়ান্টরা।

পার্ক ড্রি প্রিন্সেসে ম্যাচের ৬৮ মিনিটে নেইমারের নিয়ন্ত্রিত পাস থেকে কার্লিং শটে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। পিএসজির হয়ে এটাই মেসির প্রথম মৌসুম। বদলী খেলোয়াড় কোরেনটিন জিন ৮৮ মিনিটে লেন্সের হয়ে সমতা ফেরান। কিন্তু ড্র সত্বেও এই এক পয়েন্টই ২০১৩ সালের পর পিএসজির অষ্টম লিগ শিরোপা জয়ের জন্য যথেষ্ঠ ছিল।

এবারের মৌসুম শেষ হতে বাকি রয়েছে চার ম্যাচ। কিন্তু তার আগেই দ্বিতীয়স্থানে থাকা মার্সেইর থেকে ১৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।

১৯৮১ সালে সেন্ট এতিয়েন লিগে ১০ম শিরোপা নিশ্চিত করেছিল। গত বছর লিলির কাছে শিরোপা হারানোর কারণে এই রেকর্ড স্পর্শ করা হয়নি পিএসজির। এর আগে ১৯৮৬, ১৯৯৪, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে লিগ শিরোপা জিতেছিল ফ্রেঞ্চ ক্লাবটি।

পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘গত মৌসুমে আমরা শিরোপা জিততে পারিনি যা খুবই হতাশার ছিল। সে কারণেই এবারের এই শিরোপার আনন্দটা একটু বেশি।’

কোচ মরিসিও পচেত্তিনো নিজের কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো লিগ শিরোপা জিতলেন। ২০২১ সালের জানুয়ারিতে টমাস টাচেলের জায়গায় পিএসজির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জিতেছিলেন এই আর্জেন্টাইন।

এছাড়া ক্লাব ক্যারিয়ারে মেসি জিতলেন ৩৬তম শিরোপা। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা শিরোপা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডে দানি আলভেসের পাশে নিজের নাম লেখালেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড।

প্রথমার্ধে হতাশাজনক পারফরমেন্সের কারণে পিএসজিকে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। মরক্কোর ফুল-ব্যাক আচরাফ হাকিমি ২৬ মিনিটে একটি শট নিলেও লেনস গোলরক্ষক জিন-রুইস লেকা তা রুখে দেন। এরপর ৩২ মিনিটে নেইমারের এসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে গোলের সহজ একটি সুযোগ নষ্ট করেন। ৫৩ মিনিটে মার্কো ভেরাত্তির ফ্রি-কিকে এবারোও এমবাপ্পের শট রুখে দেন লেকা। ফিরতি বলে পুনরায় শট নিলেও তা লাইনের উপর থেকে ক্লিয়ার করেন মিডফিল্ডার ক্রিস্টোফার উহ।

ভেরাত্তি বলেছেন, ‘এটা আমার অষ্টম লিগ শিরোপা। ছোটবেলা এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু মনে মনে এই দিনটির অপেক্ষা সবসময়ই করেছি।’

৫৭ মিনিটে নেইমারকে বাজেভাবে চ্যালেঞ্জের অপরাধে কেভিন ডানসো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠত্যাগ করলে লেন্স ১০ জনের দলে পরিণত হয়। এরপরপরই মেসি লেন্সের রক্ষণভাগ ভাঙ্গতে সমর্থ হন। ৬৮ মিনিটে মেসি বক্সের বাইরে বল পান নেইমারের কাছ থেকে। শট করার জায়গা পেয়ে আর ভুল করেননি।

এ পর্যন্ত লিগে ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে পিএসজির সংগ্রহে রয়েছে ৭৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে মার্সেই।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add