for Add

এমবাপ্পে-নেইমারের গোলের হ্যাটট্রিক

কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের হ্যাটট্রিকে পিএসজি শনিবার লিগ ওয়ানে ধুকতে থাকা ক্লেহমঁকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। অ্যাওয়ে ম্যাচটিতে দুই তারকার হ্যাটট্রিকের দিনে পিএসজির আরো এক তারকাও চুপ করে বসে থাকেননি। গোলের হ্যাটট্রিক না করলেও এ্যাসিস্টের দিক থেকে ঠিকই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।

এবারের মৌসুম শেষে পিএসজিতে থাকা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি এমবাপ্পে। গত সপ্তাহে লোরিয়েন্টকে ৫-১ গোলে উড়িয়ে দেবার ম্যাচটিতেও ফরাসি এই তরুণ তুর্কি দুই গোল করেছিলেন ও তিনটি গোলে সতীর্থদের সহযোগিতাও করেছিলেন। শনিবারের ম্যাচে তিনি একটি গোলের যোগান দিয়েছেন ও দলের হয়ে একটি পেনাল্টিও আদায় করে দিয়েছেন। এর মাধ্যমে ২০ গোল করে এবারের লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন এমবাপ্পে।

এই জয়ে মরিসিও পোচেত্তিনোর দল দ্বিতীয় স্থানে থাকা রেঁনের তুলনায় ১৫ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে। শিরোপা জয়ের পথে তাদের হাতে রয়েছে আর মাত্র সাতটি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’ থেকে বিদায় নেয়া পিএসজির সামনে এবার শুধুমাত্র লিগ ওয়ানের শিরোপা টিকে রয়েছে। শনিবারের ম্যাচের ষষ্ঠ মিনিটেই তারা লিড নিয়েছিল। বাম উইং থেকে লিওনেল মেসির বাড়ানোর বলে স্বাগতিক রক্ষণভাগকে ভেঙ্গে নেইমারের কোনাকুনি শটে এগিয়ে যায় পিএসজি। এক গোলে এগিয়ে থাকা পিএসজি এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। তারই ধারাবাহিকতায় ২০ মিনিটে মেসির ভলিতে এমবাপ্পে ক্লেহমঁ গোলরক্ষক আর্থার ডেসমাসকে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুণ হয়। সাতবারের ব্যালন ডি’অর মেসির এটি মৌসুমে ১২তম এ্যাসিস্ট।

বিরতির ঠিক আগে দারুণ এক সংঘবদ্ধ আক্রমণ থেকে জোডেল ডোসুর গোলে ক্লেহমঁ হঠাৎ করেই ম্যাচটি জমিয়ে তুলে। নেইমারের একটি শট ডেসমাস রুখে না দিলে প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন এই ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার।

বিরতির পর পিএসজি সবদিক থেকে আগ্রাসী হয়ে খেলা শুরু করে। কিন্তু সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। এর মধ্যে ক্লেহমঁর ফরাসি মিডফিল্ডার জেসন বার্থমিয়ারের গোল দারুন দক্ষতায় রুখে দেন পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। কিন্তু ম্যাচ শেষের ২০ মিনিট আগে কার্যত সব লড়াই শেষ হয়ে যায়। কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যাওয়া এমবাপ্পেকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন আকিম জেডাডকা। স্পট কিক থেকে ডেসমাসকে উল্টো দিকে পাঠিয়ে ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন নেইমার। তিন মিনিট পর নেইমারের দুর্দান্ত পাসে এমবাপ্পে দলের জয়ে চতুর্থ গোলটি করেন। ৮০ মিনিটে মেসির ফ্লিকে কার্লিং শটে এমবাপ্পে হ্যাটিট্রক পূরণ করেন। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। ২০২০ সালের ডিসেম্বরের পর এটাই নেইমারের প্রথম হ্যাটট্রিক। ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ১২ মিনিটের ব্যবধানে পিএসজি প্রতিপক্ষের জালে চার গোল দিয়েছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add