for Add

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ।

আজ টুর্নামেন্টের ২২তম ম্যাচে ভারতের কাছে ১১০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ নারী দল। পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার বাংলাদেশের। টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। ৯ রানে সেই ম্যাচটি জিতেছিলো সুলতানা-রুমানারা।

হ্যামিল্টনে ভারতের বিপক্ষে টস হেরে প্রথম বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে ৭৪ রানের সূচনা করে ভারত। ১৫তম ওভারের শেষ বলে ভারতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। ১৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ভারতের আরও দুই উইকেটের পতন ঘটান বাংলাদেশের ডান-হাতি পেসার রিতু মনি। এতে ৭৪ রানেই ৩ উইকেট হারায় ভারত।

এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় ভারত। ঘুরে দাঁড়ালেও ভারতের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি বাংলাদেশের বোলাররা। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রানের সংগ্রহ পায় ভারত। দলের পক্ষে ৮০ বলে ৫০ রান করেন যাস্তিকা ভাটিয়া।
বাংলাদেশের রিতু মনি ৩৭ রানে ৩টি, নাহিদা ৪২ রানে ২টি ও জাহানারা আলম ৫২ রানে ১টি উইকেট নেন।

জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৫ রানের ব্যবধানে তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। মুরশিদা খাতুন ১৯, শারমিন আকতার ৫, ফারজানা হক ০, অধিনায়ক নিগার সুলতানা ৩ ও রুমানা আহমেদ ২ রান করেন।

তবে ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন লতা মন্ডল ও সালমা খাতুন। কিন্তু ১শ রানের আগে দু’জনের বিদায়ে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। লতা ২৪ ও সালমা ৩২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৪০ দশমিক ৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে রিতু মনি ১৬ রান করেন। ভারতের স্নেহ রানা ৪টি উইকেট নেন।

আগামী ২৫ মার্চ নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ ম্যাচে অংশ নিয়ে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add