for Add

জুভেন্টাস ছাড়ছেন দিবালা

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। এই গ্রীষ্মেই দিবালার সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর তা নবায়ন না করার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস। সে কারণেই দিবালা জুভেন্টাস ছেড়ে চলে যাচ্ছেন। এর মাধ্যমে প্রায় একমাস ধরে ঝুলে থাকা বিষয়টির অবসান হলো।

জুভেন্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিজিও আরিভাবেনে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তুরিনের দিবালার এজেন্টের সাথে যে আলোচনা হয়েছে তাতে ক্লাব তার প্রতি কোন আগ্রহ দেখায়নি। এর আগে অক্টোবরে চুক্তি নবায়নের বিষয়ে ক্লাবের সাথে মৌখিকভাবে একটি সমঝোতা হয়েছিল দিবালার। তারই প্রেক্ষিতে এতদিন দিবালা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।

নতুন প্রস্তাব অনুযায়ী বছরে দিবালার বেতন আট মিলিয়ন পর্যন্ত বৃদ্ধির একটি আলোচনা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত ক্লাব তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।

এ সম্পর্কে গণমাধ্যমে আরিভাবেনে বলেছেন, ‘জানুয়ারিতে সার্বিয়ান স্ট্রাইকার ডুসান আসার পর থেকে ক্লাবের ফুটবলীয় কাঠামো একেবারেই বদলে গেছে। জুভেন্টাসের প্রকল্পগুলোও পরিবর্তিত হয়েছে। আর পরির্বতনের অংশ হিসেবেই দিবালার চুক্তি বৃদ্ধির বিষয়টি আর চূড়ান্ত করেনি ক্লাব কর্তৃপক্ষ। বেতন কমিয়ে তাকে দলে রাখাটা হয়তবা জুভেন্টাসের জন্য সহজ সিদ্ধান্ত হতো।

কিন্তু বিষয়টা পাওলোর প্রতি অশ্রদ্ধার সামিল ছিল।’ ইতোমধ্যেই দিবালা ফ্রি এজেন্টে পরিনত হয়েছে। ইতালিয়ান গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে জুভেন্টাসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানে দিবালার যাবার সম্ভাবনা আছে। এছাড়া লা লিগা চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো মাদ্রিদও তার প্রতি আগ্রহ দেখিয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার গত দুই মৌসুম ধরেই ইনজুরির সাথে লড়াই করছেন। আলিভাবেনে স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতির কারণেই চুক্তি নবায়নের বিষয়ে কেউ আগ্রহ প্রকাশ করেনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘দিবালা এখন আর জুভেন্টাসের কেন্দ্রীয় প্রকল্পে নেই। এ কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেউ কখনো তার প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেনি। কিন্তু এই মুহূর্তে মাঠে তার পারফরমেন্স ও চুক্তির মেয়াদের বিষয়টি সামনে চলে এসেছিল।’

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসের নাম লিখিয়েছিলেন দিবালা। এরপর থেকে তুরিনের জায়ান্টদের হয়ে পাঁচটি সিরি-এ ও চারটি ইতালিয়ান কাপের শিরোপা জিতেছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত দলটিরও সদস্য ছিলেন তিনি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add