for Add

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্বাগতিক বাংলাদেশ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে গ্রপ ‘এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দল। প্রথমার্ধে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। এতে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন রাজিব। টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলঙ্কার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া।

আগামীকাল সোমবার গ্রুপের তৃতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় অন্যতম শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।
শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান পাঁচ এবং মালয়েশিয়ার ১৪। অতীতে মালয়েশিয়ার বিপক্ষে চারবারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছিল স্বাগতিকরা। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বুশানে এশিয়ান গেমসে ৪৬-৭ পয়েন্টে জিতেছিল বাংলাদেশ।

কিন্তু কাবাডির ম্যাটে রোববার স্বাগতিকদের ভালোই চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া। পয়েন্ট ছিনিয়ে নেয়ার সঙ্গে জিয়া-সম্রাটদের আটকে লড়াইয়ের ইঙ্গিত দেয় সাজালি-ইসকান্দাররা। শুরুতে স্নায়ুর চাপে ভোগা তুহিন তরফদাররা আস্তে আস্তে ছন্দে ফেরে। একে একে পাঁচবার মালয়েশিয়ান খেলোয়াড়দের অলআউট করে তারা। প্রথম রেইড করা সম্রাট মিয়ার হাত ধরে আসে প্রথম পয়েন্ট। এরপর সাজালিকে আটকে পয়েন্ট ছিনিয়ে নেয় সাজুরামের শীষ্যরা। পয়েন্ট ছিনিয়ে নেয়া মিজান একাই মালয়েশিয়ান পাঁচ খেলোয়াড়কে টেনে নিয়ে আসেন নিজেদের কোর্টে। একটু পর তুহিন তরফদারের হাত ধরে প্রথম লোনাও পায় বাংলাদেশ।

মালয়েশিয়াও অবশ্য কম যায়নি। জিয়াউর রহমানকে মাঠের বাইরে ফেলে দিয়ে আউট করে তারা। তাতে অবশ্য লাভ হয়নি। প্রথমার্ধে আরও একটি লোনা পাওয়া বাংলাদেশ লিড নেয় ২৬-১৪ পয়েন্টে।

পাঁচ মিনিটের মধ্য বিরতিতে নৃত্যপরিবেশন করেন একদল নৃত্য শিল্পী। সকাল সকাল গ্যালারিতে আসা দর্শকরা গানের তালে নাচতে থাকেন। আর কাবাডির কোর্টে দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ানদের নিয়ে ছেলেখেলা করে বাংলাদেশ।

বিরতির পর দ্রুতই তৃতীয় লোনা পায় বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে মরিয়া মালয়েশিয়া ব্যাক ব্যাক টু বাংলাদেশের দুই খেলোয়াড়কে আউট করে লোনা পাওয়ার সম্ভাবনা জাগায়। তা তো হয়নি, উল্টো কয়েক মিনিটের মধ্যে চতুর্থবারের মতো অলআউট হয় সাজালিরা।

রেইডার তুহিন তরফদার দারুণ স্কিল দেখিয়ে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন অনেকবার। কম যাননি আরদুজ্জামান মুন্সিও। একাই দুই খেলোয়াড়কে আউট করেন তিনি। তাতে পঞ্চম লোনা পায় বাংলাদেশ। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন দারুণ ছন্দে। এই অর্ধে বাংলাদেশের ৩০ পয়েন্টের বিপরীতে শ্রীলঙ্কা পায় মাত্র ৭ পয়েন্ট। পয়েন্টের ব্যবধানই বলে দিচ্ছে শিরোপা ধরে রাখতে কতটা মরিয়া তুহিন তরফদাররা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add