for Add
বাসস : ৬ মার্চ ২০২২, রবিবার, ৩:০৪:৪৩

ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের লিটন দাস। ২ ম্যাচে ৭৩ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৪৪ বলে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন লিটন। ঐ ম্যাচে ৬১ রানে জিতেছিলো বাংলাদেশ।
দ্বিতীয় সর্বোচ্চ রান আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইর। ২ ম্যাচে ৬৫ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৫৯ রান করে দলের জয়ে অবদান রাখেন জাজাই।
সিরিজে এক ম্যাচ খেলেছেন উসমান ঘানি। দ্বিতীয় ম্যাচে দলের জয়ের পেছনে ৪৭ রান করেছিলেন ঘানি। এই ৪৭ রানই সিরিজের তৃতীয় সর্বোচ্চ।
চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ রান আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদুল্লাহর। আফিফ ৩২ ও মাহমুদুল্লাহ ৩১ রান করেছেন।
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে শীর্ষ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
লিটন দাস (বাংলাদেশ) ২ ২ ৭৩ ৩৬.৫০ ০ ১
হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান) ২ ২ ৬৫ ৬৫.০০ ০ ১
উসমান ঘানি (আফগানিস্তান) ১ ১ ৪৭ ৪৭.০০ ০ ০
আফিফ হোসেন (বাংলাদেশ) ২ ২ ৩২ ১৬.০০ ০ ০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ২ ২ ৩১ ১৫.৫০ ০ ০
For add
For add
For add
For add
for Add