for Add

চেলসির স্বস্তির জয়, নরউইচকে হারিয়েছে লিভারপুল

রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ মালিকানা ছাড়ার ঘোষণা দেবার মাত্র ঘন্টাখানেক পরই এফএ কাপের পঞ্চম রাউন্ডে মাঠে নেমেছিল। মাঠের বাইরের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে অবশ্য লুটনের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা। কিন্তু আব্রমোভিচের হতাশাজনক ঘোষণা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না থমাস টাচেলসহ তার শিষ্যরা।

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের মুখে ব্রিটিশ সরকার হয়তোবা তাকে শাস্তি দিতে পারে- এই শঙ্কা থেকেই আব্রামোভিচ চেলসির মালিকানা বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হয় রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে আব্রামোভিচের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

স্ট্যামফোর্ড ব্রীজে ১৯ বছরের আব্রামোভিচ রাজত্বে চেলসি ১৯টি বড় শিরোপা জয় করেছে। আব্রামোভিচ অবশ্য নিজেই স্বীকার করেছেন চেলসির চাবি তুলে রাখা তার জন্য সত্যিই কঠিন একটি সিদ্ধান্ত।

আব্রামোভিচ যুগের অবসান অবশ্য চেলসি জয় দিয়েই করেছে। বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর গোলে চেলসির জয় নিশ্চিত হয়। এর আগে দ্বিতীয় টায়ারের দল লুটনের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ব্লুজরা। আব্রামোভিচের আগ্রহেই গত বছর ইন্টার মিলান থেকে ক্লাব রেকর্ড ৯৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন লুকাকু। রোববার ওয়েম্বলিতে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হবার পর কালকের ম্যাচটিতে জয়টা জরুরী ছিল চেলসির। কিন্তু কেনিলওয়ার্থ রোডে ম্যাচের শুরুতেই আব্রামোভিচের ঘোষনায় পুরো দল মুষড়ে পড়ে। ম্যাচ শুরুর আগেই চেলসির সফরকারী সমর্থকরা আব্রামোভিচের সমর্থনে সোচ্চার ছিল।

কতটা শঙ্কা নিয়ে যে চেলসি মাঠে নেমেছিল তার প্রমাণ মাঠেই পাওয়া গেছে। ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই রেসি বুরকের হেডে কেপা আরিজারালাগা পরাস্ত হলে এগিয়ে যায় চেলসি। ২৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সাওল নিগুয়েজের গোলে সমতায় ফিরে টাচেলের দল। অ্যাথলেটিকো মাদ্রিত থেকে আগস্টে ধারে লন্ডনে আসার পর এটাই নিগুয়েজের প্রথম গোল। ৪০ মিনিটে মালাং সারের অফসাইড ট্র্যাক ভেস্তে দিয়ে কার্লোস মেনডেসের পাসে হ্যারি কোরনিক লুটনকে আবারো এগিয়ে দেন। ৬৮ মিনিটে রুবেন লফটাস-চিকের দুর্দান্ত হাই পাস নিয়ন্ত্রনে নিয়ে চেলসিকে সমতায় ফেরান টিমো ওয়ার্নার। গত আট ম্যাচে এটি ওয়ার্নারের প্রথম গোল। ৭৮ মিনিটে ওয়ার্নারের ক্রস থেকে লুকাকু দলের জয় নিশ্চিত করেন। মৌসুমে এটি লুকাকুর ১১তম গোল।

দিনের আরেক ম্যাচে টাকুমি মিনামিনোর জোড়া গোলে অ্যানফিল্ডে নরউইচ সিটিকে ২-১ গোলে পরাজিত করে শেষ আটে পৌঁছে গেছে লিভারপুল। এর মাধ্যমে মৌসুমে কোয়াড্রাপল জয়ের পথে আরো একধাপ অগ্রসর হলো রেডসরা। ডিভোক ওরিগির পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে জাপানীজ ফরোয়ার্ড মিনামিনো ২৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেয়। ৩৮ মিনিটে মিনামিনো আবারো গোল করেন। ৭৬ মিনিটে লুকাস রুপ নরউইচের হয়ে এক গোল করলেও তা শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

সপ্তাহের শেষে চেলসিকে হারিয়ে লিগ কাপ ঘরে তোলার পর লিভারপুল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের টিকে আছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add