for Add

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজর শুরু করতে চায় বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দুই দুটি।

বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন গাজী টিভি এবং টি স্পোর্টস।

বন্দর নগরী চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় করে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করাটা যে কঠিন হবে তা বেশ ভাল ভাবেই জানে টাইগাররা। এছাড়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পরাজয় স্বাগতিকদের প্রেরণা বাড়িয়ে নেয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তদুপরি সক্ষিপ্ত ভার্সনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও খুব একটা সুখকর নয়।

এর আগে ছয়বারের মোকাবেলায় বাংলাদেশ মাত্র দুটিতে জয় পেয়েছে। বাকী চারটিতেই হেরে গেছে। তন্মধ্যে আবার আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ভারতের হায়দ্রাবাদে ২০১৮ সালে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছিল টাইগাররা।

সর্বশেষ একটি ত্রিদেশীয় সিরিজে পরস্পরের মোকাবেলা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নেয় জিম্বাবুয়ে। দুই লেগের ওই সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে জয়লাভ করলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লেগে চার উইকেটে পরাজিত হয়। শেষ পর্যন্ত এই দুই দল ফাইনাল নিশ্চিত করলেও বৃস্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে।

সেই হিসেবে এই ফর্মেটের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও মিরপুরে সর্বশেষ ম্যাচে জয়ের রেকর্ড আছে আফগানদের। এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জয়লাভ করলেও পাকিস্তানের বিপক্ষে গত বছর নভেম্বরে অনুষ্ঠিত সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ।

এর দ্বারা প্রমাণিত হয় মিরপুরের ভেন্যুতে এশীয় প্রতিপক্ষ সব সময় বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেছে। সুতরাং চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিতলেও মিরপুরে টি-টোয়েন্টি সিরিজটি কঠিন হতে পারে বাংলাদেশ দলের জন্য। যদিও এই বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরো উন্নতির অপেক্ষায় রয়েছে টাইগাররা।

বিশেষ করে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম পাওয়ার প্লেতে আরো উন্নতি করতে চায়। তবে এ ক্ষেত্রে (পাওয়ার প্লে) বার বার বাংলাদেশের দুর্বলতার প্রমাণ মিলেছে। টাইগার দলের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, এবার বাংলাদেশ আগে থেকেই এ বিষয়ে গভীর মনোযোগ রেখে মাঠে নামবে, লক্ষ্য থাকবে প্রথম ছয় ওভার থেকে অন্তত ৪০/ ৪৫ রান সংগ্রহ করা।

তিনি বলেন, ‘এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের উন্নতি করা উচিৎ। আমরা জানি সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুতরাং এ ক্ষেত্রে উন্নতি ঘটাতে না পারলে আমাদেরকে গভীর সঙ্কটে পড়তে হবে। তাই পাওয়ার প্লে থেকেই ভাল করাটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে।

অভিষেকের অপেক্ষায় থাকা মুনিম শাহরিয়ারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রথম পাওয়ার প্লের প্রথম বল থেকেই শট খেলার মত দক্ষতা তার মধ্যে রয়েছে।’

শাহরিয়ারের বড় স্কোর না থাকলেও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাহসী সব শট খেলে তিনি প্রমাণ করেছেন, এই ফর্মেটের জন্য এমন খেলোয়াড়কেই খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। বিপিলে ১৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ফরচুন বরিশালকে প্রতি ম্যাচের পাওয়ার প্লেতেই প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে গেছেন তিনি।

রিয়াদ বলেন, ‘আজ শাহরিয়ারের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।’ শুরু থেকেই বোলারদের সাবলীলভাবে মোকাবেলা করার মত দক্ষতা তার আছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক।

তবে আসন্ন ম্যাচে বাংলাদেশের জন্য দু:সংবাদ হচ্ছে পুরনো শত্রু রশিদ খান তার ফর্ম ফিরে পেয়েছেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৭ রানে তিন উইকেট শিকার করেছেন তিনি। পেস সহায়ক উইকেটেও তিন উইকেট শিকার করেছেন রশিদ। আফগানিস্তানের অন্য স্পিনারদের পাশাপাশি রশিদকে কাবু করার জন্য চট্টগ্রামের উইকেট বানিয়েছিল স্বাগতিকরা।

মিরপুরের উইকেট ধীরগতির হওয়ায় শতভাগ সুবিধা আদায় করার সম্ভাবনা রয়েছে রশিদ, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের। তবে মাহমুদুল্লাহ বলেছেন, এই ফর্মেটে নিজেদের চেনানোর জন্য বাংলাদেশ নির্ভিক ক্রিকেট খেলবে।

সংক্ষিপ্ত ভার্সনে এ পর্যন্ত ১২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৪৩টিতে জয়লাভ করলেও হেরে গেছে ৭৮ ম্যাচে। দুই ম্যাচে কোন ফলাফল হয়নি।

স্কোয়াড

বাংলাদেশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাইম শেখ।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, উসমান গনি, দরবেশ রাসুলি, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকী, নিজাম। মাসউদ, ফরিদ আহমাদ ।

Tags:

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add