for Add

ফুটবল থেকে নিষিদ্ধ রাশিয়া

ইউক্রেন ইস্যুতে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সবধরনের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। এক যৌথ বিবৃতিতে বিশ্ব ফুটবল ও ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা একথা নিশ্চিত করেছে।

এদিকে রাশিয়ান এনার্জি জায়ান্ট গাজপ্রমের সাথেও অংশীদারীত্ব বাতিল করেছে উয়েফা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করার ডাক দেওয়ার পর এ সিদ্ধান্ত নিলো ফিফা ও উয়েফা।

এ মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলার কথা ছিল ছিল রাশিয়ার। একইসাথে জুলাইয়ে ইংল্যান্ডের অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়ান নারী দলের অংশ নেবার কথা ছিল। শুধুমাত্র জাতীয় দলই নয় ইউরোপীয়ান প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত রাশিয়ান যেকোন ক্লাবই এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হবার কথা ছিল রাশিয়ার। এই ম্যাচে জিততে পারলে ২৯ মার্চ ফাইনাল প্লে-অফে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করতো রাশিয়া। নিষিদ্ধ হবার আগেই এই তিন প্রতিপক্ষই রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দিয়েছে।

এর আগে রোববার ফিফা জানিয়েছিল ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে যেকোন ম্যাচে অংশ নিতে পারবে রাশিয়ান ফুটবল দল। কিন্তু তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে এবং সেই ম্যাচগুলোতে রাশিয়ান পতাকা কিংবা জাতীয় সঙ্গীত ব্যবহার করা যাবেনা। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়নি পোলিশ, সুইডিশ ও চেক ফুটবল ফেডারেশন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ দাবী করে তিনটি দেশই জানিয়ে দিয়েছিল যেকোন নামেই রাশিয়া খেলতে আসুক না কেন তারা সেই ম্যাচে অংশ নিবে না, এতে ফিফা তাদের বিরুদ্ধে যেকোন শাস্তিমূলক ব্যবস্থা নিলে তারা সেটা মেনে নিবে।

এরই প্রেক্ষিতে ফিফা তাদের অবস্থান থেকে সরে এসে সোমবারই রাশিয়াকে নিষিদ্ধ করার ঘোষনা দেয়। সোমবার রাতে এক বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, ‘ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্থ সকল মানুষের সঙ্গে সম্পূর্ণ আমরা সংহতি প্রকাশ করছি।

উভয় সংস্থার সভাপতি (গিয়ান্নি ইনফান্তিনো ও আলেক্সান্দার সেফেরিন) আশা করেন ইউক্রেনের পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে এবং এর মাধ্যমে ফুটবল আবারো তার একতা ও শান্তি ফিরে পাবে।’

এদিকে রাশিয়ান ফুটবল ইউনিয়ন ফিফা ও উয়েফা এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবী জানিয়ে বলেছে এর ফলে রাশিয়ার অনেক এ্যাথলেট, কোচ, ক্লাব ও জাতীয় দলের স্টাফরা ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে রাশিয়ান অগনিত ক্রীড়া সমর্থকের স্বার্থ এখানে জড়িত।

অপরদিকে একমাত্র রাশিয়ান ক্লাব হিসেবে এবারের মৌসুমে টিকে থাকা স্পার্টাক মস্কোর ইউরোপা লিগের শেষ ১৬’তে আরবি লিপজিগের বিপক্ষে খেলার কথা রয়েছে। রাশিয়াকে বিশ্বকাপের প্লে-অফ থেকে নিষিদ্ধ করা হলেও ফিফা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি এর ফলে পোল্যান্ড সরাসরি প্লে-অফের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে কিনা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add