for Add

বিশ্ব মঞ্চেই প্রমাণ দিতে চান নিগার সুলতানা

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম অংশগ্রহণেই নিজেদের প্রমাণ করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আগামী ৫ মার্চ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছে বাংলাদেশ।

টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, তার দল বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি দেখানোর পাশাপাশি প্রতিন্দ্বন্দ্বিতা করার সামর্থ্যরে প্রমাণ দিতে চান।

২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিলো বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার খেললেও ওয়ানডে বিশ্বকাপে এবারই খেলতে নামছে বাংলাদেশের নারীরা। বিশ্ব মঞ্চে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত সালমা-রুমানা-জাহানারারা।
তবে শুধুমাত্র খেলার জন্যই খেলা নয়, বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি ও সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। নিগার সুলতানা বলেন, ‘টিম বাংলাদেশের জন্য এটি অনেক বড় সুযোগ। আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারি।’

নিজেদের উন্নতি ও অগ্রগতি বিশ্ব মঞ্চে দেখানোর বড় সুযোগ বলে মনে করেন নিগার। তিনি বলেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর থেকে আমরা দল হিসেবে এক সাথে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং ভালো পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকা তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই।’

বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনার কথা জানাতে গিয়ে নিগার জানান, তারা ম্যাচ বাই ম্যাচ খেলতে চান। প্রতিপক্ষকে নিয়ে ছক কষেই খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। নিগার বলেন, ‘আমরা একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। ফলাফল কি হবে তা জানি না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে বাংলাদেশের। গতকাল নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add