for Add
বাসস : ২৮ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ২২:১১:৪৫

ওপেনার রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে জিততে পারলো না বাংলাদেশ। ৭ উইকেটে ম্যাচ হেরেছে টাইগাররা।
সিরিজের শেষ ম্যাচ জিতে আইসিসি সুপার লিগ থেকে ১০ পয়েন্ট পাওয়া, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা ও আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠস্থানে উঠার স্বপ্ন ছিলো বাংলাদেশের। কিন্তু শেষ ওয়ানডে হেরে তিন স্বপ্নই ভঙ্গ হলো তামিম ইকবালের দলের।
তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।
আইসিসি সুপার লিগে ১৫ ম্যাচ খেলে ১০ জয় ও ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো বাংলাদেশ। আর শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট পাওয়ায় সুপার লিগের টেবিলের সপ্তম থেকে চতুর্থস্থানে উঠলো আফগানিস্তান। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ৭০ পয়েন্ট আফগানদের। ১৫ ম্যাচে ইংল্যান্ড ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ভারত।
আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ওয়ানডে শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ও ৫ মার্চ মিরপুরে হবে ওই দু’টি টি-টোয়েন্টি।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল বোল্ড ব ফারুকি ১১
লিটন দাস ক নাইব ব নবি ৮৬
সাকিব আল হাসান বোল্ড ব ওমারজাই ৩০
মুশফিকুর রহিম ক গুরবাজ ব রশিদ ৭
ইয়াসির আলি ক নাইব ব রশিদ ১
মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ২৯
আফিফ হোসেন ক মুজিব ব নবি ৫
মেহেদি হাসান মিরাজ রান আউট (জাদরান) ৬
তাসকিন আহমেদ এলবিডব্লু ব রশিদ ০
শরিফুল ইসলাম রান আউট (মুজিব) ৭
মুস্তাফিজুর রহমান (গুরবাজ) ১
অতিরিক্ত (বা-১, লে বা-১, ও-৭) ৯
মোট (অলআউট, ৪৬.৫ ওভার) ১৯২
উইকেট পতন : ১/৪৩ (তামিম), ২/১০৪ (সাকিব), ৩/১২১ (মুশফিক), ৪/১২৫ (ইয়াসির), ৫/১৫৩ (লিটন), ৬/১৬০ (আফিফ), ৭/১৭৫ (মিরাজ), ৮/১৭৬ (তাসকিন), ৯/১৮৯ (শরিফুল), ১০/১৯২ (মুস্তাফিজ)।
আফগানিস্তান বোলিং :
ফজলহক ফারুকি : ৭.৫-০-৩৩-১ (ও-২),
মুজিব উর রহমান : ৮-০-৩৭-০ (ও-২),
আজমতুল্লাহ ওমারজাই : ৬-০-২৯-১ (ও-১),
গুলবাদিন নাইব : ৫-০-২৫-০ (ও-১),
রশিদ খান : ১০-০-৩৭-৩ (ও-১),
মোহাম্মদ নবি : ১০-০-২৯-২।
আফগানিস্তান ইনিংস :
রহমানুল্লাহ গুরবাজ অপরাজিত ১০৬
রিয়াজ হাসান স্টাম্প মুশফিক ব সাকিব ৩৫
রহমত শাহ স্টাম্প মুশফিক ব মিরাজ ৪৭
হাসমতুল্লাহ শাহিদি এলবিডব্লু ব মিরাজ ২
নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ১
অতিরিক্ত (ও-২) ২
মোট (৩ উইকেট, ৪০.১ ওভার) ১৯৩
উইকেট পতন : ১/৭৯ (রিয়াজ), ২/১৭৯ (রহমত), ৩/১৮৩ (শাহিদি)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল ইসলাম : ৭-১-৪১-০,
তাসকিন আহমেদ : ৬-০-৩৪-০,
সাকিব আল হাসান : ১০-০-৪৭-১,
মুস্তাফিজুর রহমান : ৬-০-২৪-০ (ও-২),
মেহেদি হাসান মিরাজ : ৮.১-১-৩৭-২,
আফিফ হোসেন : ২-০-৮-০।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রহমানউল্লাহ গুরবাজ
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add