for Add

অভিষেক বিশ্বকাপ রাঙাতে উন্মুখ সালমা-রুমানা-জাহানারা

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি ১২তম নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।আর তাই স্বাভাবিকভাবেই প্রথম বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত সালমা-রুমানা-জাহানারারা।

অধিনায়ক নিগার সুলতানার মতে ওয়ানডে বিশ্বকাপের অভিষেক আসর স্মরণীয় করে রাখতে উন্মুখ পুরো বাংলাদেশ শিবির।

বিশ্বকাপ শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) আয়োজিত অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের সাক্ষাৎকারে টুর্নামেন্টে ভাল করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের নিগার সুলতানা।

২০১৮ সালের এশিয়া কাপের শিরোপা জয় করেছিলো বাংলাদেশ নারী দল। ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপ প্রথম হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার খেলেছে তারা। তাই অভিজ্ঞ দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী নিগার।

তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার জন্য বড় সুযোগ। এর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এটা আমাদের প্রথম বিশ্বকাপ। এখানে ভাল করতে পারাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটি ব্যাপার হবে বলেই আমি মনে করি।’

নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে গত ৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ে বাংলাদেশ। মূল মঞ্চে নামার আগে অনুশীলন সেশন ভালো হয়েছে বলে জানান নিগার। তিনি বলেন, ‘আমরা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন করেছি। উইকেট ও কন্ডিশন বোঝার চেষ্টা করছি। আমি মনে করি, মেয়েরা খুব ভালো করেছে।’

নিউজিল্যান্ডের কন্ডিশন অচেনা হলেও পুরুষ দলের অনেকের কাছ থেকে এখানকার পরিবেশ সর্ম্পকে ধারণা নিয়েছেন বলে জানান নিগার। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে মোমিনুল হকের দল। নিউজিল্যান্ডের পরিবেশ সর্ম্পকে নিজ দেশের নারী ক্রিকেটারদের ধারণা দেন মোমিনুল-এবাদতরা।

নিগার বলেন, ‘অনেকের সাথেই আমাদের ভালো সম্পর্কে আছে। তারা এখানকার কন্ডিশন সম্পর্কে ও এখানে কিভাবে খেলা উচিত, সে সব নিয়ে কথা বলেছে।’

টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। আর ২০১৭-২০ সালের মধ্যে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকায় বিশ্বকাপে খেলার টিকিট পায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

তবে বাছাইপর্ব খেলতে হয়েছে বাংলাদেশসহ অন্যান্য দলগুলোকে। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের মাটিতে হওয়া বাছাই পর্ব মাঝপথেই বাতিল হয়। তবে নারীদের ওয়ানডে র‌্যাংকিংয়ে উপরের দিকে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ^কাপে খেলার সুযোগ পায়।

আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। এরপর আরও ৬টি ম্যাচ খেলবে তারা। টুর্নামেন্টের প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে। সেখানে প্রতিটি দল অন্য সব দলের বিপক্ষে একবার করে খেলবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালের খেলার টিকিট পাবে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে এবং ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add