for Add

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

নিজ মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিগ ওয়ানে দারুণ এক জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। লিওনেল মেসির যোগান থেকে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শনিবার সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় নিজেদের লিডকে আরো বাড়িয়ে নিল টেবিল টপাররা।

পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই সফরকারী দলকে এগিয়ে দেন ডেনিস বুয়াঙ্গা। তবে বিরতিতে যাবার আগমুহূর্তেই গোলটি পরিশোধ করে স্বাগতিক পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে। বিরতি থেকে ফেরার পরপর ফের গোল করে দলকে এগিয়েও দেন এই ফরাসি স্ট্রাইকার।

পরে পিএসজির তৃতীয় গোলদাতা দানিলো পেরেইরাকে বলের যোগ দেন এমবাপ্পে। এতেই পরাজয়ের ধারা থেকে বেরিয়ে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠে ছাড়ে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

গত সপ্তাহে দুর্বল নঁতের কাছে পরাজিত হয়েছিল পিএসজি। তবে ওই জয়ে অপর দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী নিস ও মার্শেইর সঙ্গে এখন ১৬ পয়েন্টের ব্যবধান রচনা করেছে পিএসজি।

নঁতের বিপক্ষে গত সপ্তাহে প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়া পিএসজি শনিবারও শুরু করেছিল কিছুটা ধীর গতিতে। এর শাস্তি তাদের পেতে হয়েছে। গ্যাবনের আন্তর্জাতিক তারকা বুয়াঙ্গা ১৬ মিনিটে স্বাগতিক তারকা পেরেইরার একটি ভুলের সুযোগ নিয়ে দারুণ দক্ষতায় গোল করে এগিয়ে দেন এতিয়েনকে।

ম্যাচের ৫২ মিনিটে পেরেইরার তৃতীয় গোলের আগে ৪২ ও ৪৭ মিনিটে পরপর গোল করে পিএসজি শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন দারুণ ফর্মে থাকা এমবাপ্পে। এর মাধ্যমে সব প্রতিযোগিতায় এই মৌসুমে ২৪ গোলের মালিক বনে যান এই বিশ্বকাপ জয়ী তারকা। এই নিয়ে পিএসজির জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৬টি গোল করলেন এমবাপ্পে। এতে ক্লাবটির হয়ে জ্বলাটান ইব্রাহিমোভিচের গোলের সহাবস্থানে পৌঁছালেন তিনি।

সুইডিশ তারকা ইব্রা ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট চার বছর প্যারিসে কাটানোর সময় ১৫৬ গোল করেছিলেন। ক্লাবের হয়ে সর্বোচ্চ ২০০ গোল করে সবার উপড়ে আছেন এডিনসন কাভানি।

কোচ পচেত্তিনো বলেন, ‘তার (এমবাপ্পে) পারফর্মেন্সের বর্ণনা করা সহজ নয়। সে দুর্দান্ত। আমি তাকে নিয়ে গর্বিত।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add