for Add

আফিফ-মিরাজের জুটিতে ডুবলো আফগানিস্তান

বাংলাদেশের জয়ের পিছনে আফিফ হোসেন-মেহেদি হাসান মিরাজ জুটিকে পুরো কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। এ জুটির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে চার উইকেটের অবিশ্বাস্য জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানিস্তান। এরপর অনেকেরই বিশ্বাস ছিল ২১৬ রানের টার্গেট সহজেই টপকে যাবে বাংলাদেশ। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে ফজল হক ফারুকির বোলিং তোপে ৪৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এমন অবস্থায় বাংলাদেশের জয় পাওয়াটা বলতে গেলে শেষই হয়ে গিয়েছিল। কিন্তু আফিফ ও মিরাজ হাল ছাড়েননি। রশিদ খান, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবির মতো সেরা স্পিনারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে শেষ পর্যন্ত দলকে অবিশ্বাস্য জয় এনে দেন আফিফ-মিরাজ।

তাই ম্যাচ শেষে আফিফ-মিরাজের প্রশংসা করেছেন শাহিদি। তিনি বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু তারা কোন সুযোগ না দিয়ে খুব ভালো খেলেছে, এক কথায় যা অবিশ্বাস্য।’

এ ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন আফিফ-মিরাজ। ১১৫ বলে ১১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৯৩ রান করেন আফিফ। আর ১২০ বল খেলে ৯টি চারে অপরাজিত ৮১ রান করেন মিরাজ।

বাংলাদেশের পক্ষে সপ্তম ও ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেরা ১৭৪ রানের জুটি গড়েন আফিফ-মিরাজ। এ জুটির সামনে কেবলমাত্র ইংল্যান্ডের জশ বাটলার ও আদিল রশিদের ১৭৭ রান। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের জুটি গড়েছিলেন তারা।

মিরাজ ও আফিফের প্রশংসা করতে গিয়ে আফগান অধিনায়ক বলেন, তার দলের ব্যাটরার ভুল করেছে। তার মতে, তারা ৩০ রান কম করেছে, যা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।

শাহিদি বলেন, ‘আমরা ৩০ রান কম ছিলাম। কিন্তু ফজল যেভাবে শুরু করেছিলেন, তা ছিল দুর্দান্ত । তবে লড়াই করার কৃতিত্ব বাংলাদেশী দুই ব্যাটারের।’

নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিলেন পেসার ফজলহক ফারুকি। ১৮ রানের মধ্যে বাংলাদেশের ৪ উইকেট নিয়ে দলকে চালকের আসনে তুলে দেন তিনি।

ফারকি তার দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসকে আউট করেন তিনি। দু’জনকে রিভিউ নিয়ে বিদায় করেন ফারুকি।

নিজের তৃতীয় ওভারে আবারও বাংলাদেশকে ডাবল ধাক্কা দেন ফারুকি। এবার মুশফিকুর রহিম ও অভিষেকে হওয়া ইয়াসির আলিকে শিকার করেন ফারুকি।

সাকিব আল হাসানকে ১০ রানে শিকার করেন স্পিনার মুজিব উর রহমান। উপরের সারির ব্যাটারদের মধ্যে সেরা ছয় জনের মধ্যে দুই অংক স্পর্শ করতে পেরেছেন কেবলমাত্র সাকিব।

আর মাহমুদুল্লাহর উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে টানা সপ্তম ওয়ানডে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন রশিদ খান।

ফারুকির প্রশংসা করে শাহিদি জানান, ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি। শাহিদি বলেন, ‘সে দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু আমরা তাকে যথার্থ সাহায্য করতে পারিনি। যেভাবে ক্যারিয়ার শুরু করেছেন তাতে তার সামনে দুর্দান্ত ভবিষ্যত রয়েছে।’

শাহিদি আরও জানান, এই হতাশাজনক হারের পর সিরিজে ফিরতে মরিয়া তারা। তিনি বলেন, ‘এটি শুধুমাত্র শুরু। তবে আরও দু’টি ম্যাচ বাকি আছে এবং আমরা ফিরে আসবো।’

Tags:

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add