for Add

রেঞ্জার্সের কাছে ডর্টমুন্ডের হার, বার্সা-নাপোলি ড্র

ইউরোপা লিগে বৃহস্পতিবার অঘটনের জন্ম দিয়ে ডর্টমুন্ডকে ৪-২ গোলে পরাজিত করেছে রেঞ্জার্স। এদিকে লিগের হাইভোল্টেজ প্লে অফের প্রথম লেগে পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

ডর্টমুন্ডে অনুষ্ঠিত ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সফরকারী রেঞ্জার্সকে এগিয়ে দেন হামেস টার্ভানিয়ার। ড্যান অ্যাক্সেল জাগাডোর হ্যান্ডবলের কারণে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি।

তিন মিনিট পর ফের রেঞ্জার্সের কর্নার সামলাতে ব্যর্থ হয় ডর্টমুন্ড। জো আরিবোর যোগান থেকে ডি-বক্সে বল পেয়ে পোস্টের একেবার কাছ থেকে লক্ষ্য ভেদ করেন ফাকায় থাকা আলফ্রেডো মোরেলোস।

বিরতি থেকে ফেরার চার মিনিট পর জোড়ালো শটে ডর্টমুন্ডের জালে ফের বল জড়ান জন লুন্ডস্টাম। এতেই প্রতিদ্বন্দ্বিতা কেকে অনেকটাই ছিটকে পড়ে জার্মান জায়ান্টরা। দুই মিনিট পর অবশ্য এক গোল পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাগতিকরা। ৫১ মিনিটে বাঁ পায়ের গটে একটি গোল পরিশোধ করেন জুড বেলিংহাম। তবে আরো দুই মিনিটের ব্যবধানে আবারো গোল হজম করে বসে স্বাগতিকরা।

মোরেলোসের আরেকটি গোলের প্রচেস্টা প্রতিহত করতে গিয়ে জাগাদু শট নিলে সেটি নিজেদের জালেই জড়িয়ে যায়। এতেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় স্কটিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত ৮২ মিনিটে পেড্রো গুয়েরেইরো দূরপাল্লার শটে ব্যবধান ৪-২-এ কমাতে পারলেও বাকী সময় দলকে আর পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি।

গতরাতে অনুষ্ঠিত আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা ও নাপোলি। ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় সফরকারী সিরি এ লিগের চ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বিতায় থাকা নাপোলি। অপরদিকে লা লিগায় শীর্ষ চারে স্থান নিতেই ঘাম ঝড়ছে কাতালন জায়ান্টদের।

ম্যাচের ২৯ মিনিটে পোলিশ মিডফিল্ডার পিওতর জিলিনস্কি নিজের শটের ফিরতি বল জালে জড়িয়ে এগিয়ে দেন নাপোলিকে। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা কাতালানরা গোলটি পরিশোধ করে ৫৯ মিনিটে। ভিএআর প্রযুক্তির সাহায্যে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি লাভ করেছিল বার্সেলোনা। আদামা ট্রাওরের ক্রসের বল হুয়ান জেসুসের বাহুতে লাগায় ওই হ্যান্ডবলটি পায় তারা। পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে সমতায় ফিরিয়ে আনেন ফেরান তোরেস। এটি ছির ক্যাম্পন্যুয়ে তার প্রথম গোল।

খেলা শেষে জাভি হার্নান্দেজ বলেন, ‘আমরা খুবই ভাল ফুটবল খেলেছি। তবে কোন ভাবেই এটি প্রীতি ম্যাচ ছিল না। এটি ছিল ইউরোপা লিগ। ফলাফল অপর্যাপ্ত হলেও আমি দলের এই পারফর্মেন্সে খুশি।’

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ইউরোপা লিগের আরেক ম্যাচে রিয়াল বেতিস ৩-২ গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং সেভিয়া ৩-১ গোলে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে জয়লাভ করেছে। এছাড়া পিছিয়ে পড়েও অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছে আটালান্টা। এদিকে বল দখলে এগিয়ে থাকার পরও শেরিফের কাছে ২-০ গোলে হেরে গেছে ব্রাগা। এছাড়া রিয়াল সোসিয়েদাদ ২-২ গোলে আরবি লিপজিগের সঙ্গে ড্র করেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add