for Add

ফাইনালে উঠার লড়াইয়ে আজ কুমিল্লা ও চট্টগ্রাম মুখোমুখি

দ্বিতীয় দল হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে উঠার লড়াইয়ে আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ইতোমধ্যে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি।

লিগ পর্বে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিলো দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ১০ খেলায় ৬ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছিলো কুমিল্লা।

১০ খেলায় ৭ জয়, ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পেয়েছিলো বরিশাল।

তাই টেবিলের শীর্ষ দুই দল হিসেবে, প্রথম কোয়ালিফাইয়ারে বরিশালের প্রতিপক্ষ হয় কুমিল্লা। ঐ ম্যাচে বরিশালের কাছে ১০ রানে হেরে যায় ইমরুল কায়েস-লিটন দাসের কুমিল্লা। টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো কুমিল্লা। প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বরিশাল। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল।

জবাবে নিজেদের বোলিং নৈপুন্যে কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট স্পর্শ করতে দেয়নি বরিশাল। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করে ম্যাচ হারে কুমিল্লা। শেষদিকে বল হাতে দুর্দান্ত নৈপুন্যে কুমিল্লার সর্বনাশ করেছেন বরিশালের বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা। ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রানা।

আসরে কুমিল্লার পক্ষে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের। ৯ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৬১ রান করেছেন তিনি। এরপর আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৮ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ২২৭ রান করেছেন তিনি।

বল হাতে কুমিল্লাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান। ৯ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন তিনি। বরিশালের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর সাথে সমান ১৭ উইকেট নিয়ে শীর্ষে ফিজ।

প্লে-অফে খেলতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়তে হয়েছে চট্টগ্রামকে। লিগের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে উঠে চট্টগ্রাম।

১০ খেলায় সমান ৫টি করে জয়-হারে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় চট্টগ্রাম। একই চিত্র ছিলো খুলনা টাইগার্সের। রান রেটে পিছিয়ে চতুর্থস্থান পায় খুলনা। তাই পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে  চট্টগ্রাম ও খুলনা এলিমিনেটর ম্যাচ খেলে।

উত্তেজনাপূর্ণ সেই এলিমিনেটর ম্যাচে খুলনাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ওঠে চট্টগ্রাম। ম্যাচ হেরে বাদ পড়ে খুলনা।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটনের ৪৪ বলে অপরাজিত ৮৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে চট্টগ্রাম। এরপর খুলনাকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের বেশি করতে দেয়নি চট্টগ্রামের বোলাররা।

এখন পর্যন্ত আসরে  চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ডের উইল জ্যাকস। ১০ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৮ রান করেছেন তিনি। আর বোলারদের মধ্যে সেরা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। ৭ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের একমাত্র হ্যাট্টিকম্যানও মৃত্যুঞ্জয়।

লিগ পর্বে দু’বার দেখা হয়েছে কুমিল্লা ও চট্টগ্রামের। দু’বারই জয় পায় কুমিল্লা। চট্টগ্রামের মাটিতে প্রথম দেখায় ৫২ রানে এবং মিরপুরে দ্বিতীয় দেখায় ৯ উইকেটে জয় পায় কুমিল্লা।
আগামী ১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add