for Add

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো চেলসি

অতিরিক্ত সময়ে হাভার্টজের পেনাল্টিতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে পরাজিত করে প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে চেলসি। এর মাধ্যমে সবকটি বড় শিরোপা স্পর্শ পাওয়ার সৌভাগ্য হলো চেলসির।

আবু ধাবির মোহাম্মদ বিন জায়াদ স্টেডিয়ামে ৫৪ মিনিটে রোমেলু লুকাকুর দুর্দান্ত হেডে এগিয়ে গিয়েছিল ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

কিন্তু ৬৪ মিনিটে রাফায়েল ভেইগার স্পট কিকে কোপা লিবারেটেডর্স বিজয়ীরা সমতায় ফিরে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের নায়ক ২২ বছর বয়সী জার্মান মিডফিল্ডার কেই হাভার্টজ আবারো চেলসি ম্যাচ জয়ী তারকায় পরিণত হয়।

১১৭ মিনিটে ভিএআর রিভিউর মাধ্যমে প্রাপ্ত পেনালিন্ট থেকে হাভার্টজ কোন ভুল করেননি।

ম্যাচ শেষে চ্যানেল ফোরকে হাভার্টজ বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ এক মুহূর্ত। ইউরোপে চ্যাম্পিয়ন হবার পর এবার আমরা বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয়েছি। বিষয়টা দুর্দান্ত। সত্যি বলতে কি পেনাল্টি নিতে গিয়ে আমি বেশ নার্ভাস ছিলাম।

কারণ ঐ মুহূর্তটি পুরো দলের জন্য অনেক বড় একটি বিষয় ছিল। শেষ পর্যন্ত দলকে জয়ী হতে সহযোগিতা করতে পেরে খুব ভাল লাগছে। এই ধরনের একটি মুহূর্তের জন্য ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি। এটা আমার জন্য সত্যিই বিশেষ এক অনুভূতি।’

২০০৩ সালে রোমান আব্রাহিমোভিচ লন্ডনের জায়ান্টদের কিনে নেবার পর থেকে এনিয়ে চেলসি সম্ভাব্য সব শিরোপাই ঘরে তুললো। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পর তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে বৈশ্বিক এই টুর্নামেন্টের গর্বিত মালিক এখন চেলসি।

এর আগে ২০১২ সালের ফাইনালে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছিল চেলসি। কালকের ম্যাচটা তাই অনেকটাই প্রতিশোধের মিশনও বলা যেতে পারে।

যদিও শিরোপা জয়ের এই আনন্দ খুব বেশি উদযাপন করতে পারছে না থমাস টাচেলের দল। দেশে ফিরে গিয়েই আগামী ১২ দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের মাঠে নামতে হচ্ছে। এর মধ্যে রয়েছে লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬‘র উভয় লেগের ম্যাচ, লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ফাইনাল ও এফএ কাপের পঞ্চম রাউন্ড।

কোভিড পজিটিভ হওয়ায় দুই ম্যাচ বাইরে থাকার পর কাল আবু ধাবীর ডাগ আউটে ফিরেছিলেন কোচ থমাস টাচেল। আফ্রিকান নেশন্স কাপে সেনেগালের হয়ে শিরোপা জয়ী দলের গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডিও মূল একাদশে ফিরেছিলেন। যদিও তার অনুপস্থিতিতে দ্বিতীয় গোলরক্ষক কেপা আরিজাবালাগা দারুনভাবে নিজেকে প্রমাণ করেছেন। ম্যাচের শুরুতেই পালমেইরাস গোলরক্ষককে বিপদে ফেলেছিল চেলসি। কিন্তু সেযাত্রা রক্ষা পায় ব্রাজিলিয়ান ক্লাবটি। থিয়াগো সিলভার একটি প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। বিপরীতে ডুডু ও আন্দ্রেস ক্রিস্টেনসেনের দুটি শট রুখে দিয়ে মেন্ডি চেলসিকে রক্ষা করেছেন।

ইন্টার মিলান থেকে রেকর্ড চুক্তিতে চেলসিতে যোগ দেবার পর লুকাকু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যদিও ক্লাব বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান।

কালুম হাডসন-ওডুইয়ের লেফট উইং থেকে ক্রসে লুকাকু দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে শক্তিশালী হেডে উইভারটনকে পরাস্ত করলে ৫৪ মিনিটে এগিয়ে যায় চেলসি। ইনজুরিতে পড়া ম্যাসন মাউন্টের স্থানে ৩০ মিনিটে মাঠে নামেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ৬৪ মিনিটে সিলভার হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় পালমেইরাস। অস্ট্রেলিয়ান রেফারি ক্রিস বিথ ভিএআর’র সহায়তায় এই পেনাল্টির নির্দেশ দেন। আল আহলির বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে প্রথম গোল করা ভেইগা স্পট কিক থেকে কোন ভুল করেননি।

নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। ১১৭ মিনিটে সিচার আজপিলিকুয়েটার ভলি পালমেইরাস ডিফেন্ডার লুয়ানের হাতে লাগলে পেনাল্টি উপহার পায় চেলসি। স্পট কিক থেকে হাভার্টজ উইভারটনকে উল্টো দিকে পাঠিয়ে প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে চেলসি। ১২০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারনে মাঠত্যাগে বাধ্য হন লুয়ান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add