for Add

আফ্রিকান নেশন্স কাপে পদদলিত হয়ে ৮ জন নিহত

আফ্রিকান নেশন্স কাপের মহাদেশীয় প্রতিযোগিতা চলাকালীন ভয়াবহ এক দূর্ঘটনার স্বীকার হয়েছেন ক্যামেরুনের ফুটবল সমর্থকরা। সোমবার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে পদদলিত হয়ে ৮ সমর্থক নিহত হয়েছেন। এই ঘটনায় অনেকেই আহত বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। স্বাগতিক ক্যামেরুন ও প্রথমবারের মতো নেশন্স কাপে খেলতে আসা কোমোরসের মধ্যকার শেষ ১৬’র ম্যাচের আগে এই দূর্ঘটনাটি ঘটে।

এ সম্পর্কে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য মন্ত্রণালয়েল বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে দুজন নারী, চারজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। আহতদের দ্রুতই অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রচন্ড যানজটের কারণে তাদের হাসপাতলে নিতে কিছুটা বিলম্ব হয়।

করোনা মহামারীতে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকলেও তা কমিয়ে ৬০ শতাং করা হয়েছিল। তবে স্বাগতিক ক্যামেরুনের খেলা হওয়ায় সেটা কিছুটা বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়।

জাতীয় বার্তা সংস্থা অবশ্য ৬ জনের মৃত্যু ও ৬ জনের আহত হবার খবর নিশ্চিত করেছেন। কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।

বাইরে যখন এই অবস্থা তখন মাঠে দুই দলের ম্যাচটি স্বাভাবিক ভাবেই শেষ হয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন জানিয়েছে পুরো ঘটনাটি তদন্ত করা দেখা হচ্ছে যাতে করে আরো বিস্তারিত ভাবে সব কিছু জানা যায়। ইতোমধ্যেই টুর্নামেন্ট আয়োজক কমিটির বেশ কিছু কর্মকর্তা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন। আহত প্রত্যেকের সুচিকিৎসার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। তাদের পুরো চিকিৎসা ব্যয় টুর্নামেন্টের পক্ষ থেকে বহন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

অতিরিক্ত সমর্থকের চাপে এই ধরনের ঘটনা এর আগেও ফুটবলে ঘটেছে। ২০১৫ সালে মিশরের রাজধানী কায়রোতে অতিরিক্ত দর্শকের চাপ ঠেকাতে পুলিশের সাথে সংঘর্ষে প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছিল। ২০০১ সালের এপ্রিলে জোহানেসবার্গের এলিস পার্কে সংঘর্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। ১৯৯৬ সালের অক্টোবরে গুয়াতেমালায় স্বাগতিক দল ও কোস্টা রিকার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ দেখতে এসে ৯০ জনের অকাল মৃত্যু হয়েছিল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add