for Add

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা পিএসজি সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে।

আগামী ২৭ জানুয়ারি সান্তিয়াগোতে চিলির বিপক্ষে ম্যাচের পর ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দিবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ দুই দলই বাছাইপর্বের টিকিট নিশ্চিতের মিশনে এখনো টিকে রয়েছে।

ডিসেম্বরে বড়দিনের ছুটিতে রোসারিওতে নিজ বাড়িতে গিয়ে করোনায় আক্রান্ত হন মেসি। ৫ জানুয়ারি পিএসজির পক্ষ থেকে এক বিবৃবিতে জানানো হয় নেগেটিভ হয়ে মেসি প্যারিসে ফিরে এসেছেন।

চলতি সপ্তাহে সাতবারের ব্যালন ডি‘অর বিজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক পিএসজির পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। এই সময়ে মধ্যে মেসি ভানেসের বিপক্ষে ফরাসী কাপের ম্যাচ ছাড়াও লিগ ওয়ানে লিঁও ও ব্রেস্টের বিপক্ষে ম্যাচ দুটি মিস করেছেন। লিঁওর বিপক্ষে মেসিবিহীন পিএসজি ১-১ গোলে ড্র করলেও শনিবার ব্রেস্টকে ২-০ গোলে পরাজিত করেছে।

সব মিলিয়ে আগস্টে পিএসজিতে যোগ দেবার মেসি ১০টি লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন। রেইমসের বিপক্ষে রোববার তিনি ২০২২ সালের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন।

জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির অধীনে মেসির পিএসজির অপর দুই সতীর্থ উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া ও মিডফিল্ডার লিনদ্রো পারেডেস ডাক পেয়েছেন। এছাড়া ২৭ জনের দলে আর বড় কোন পরিবর্তন হয়নি। টটেনহ্যামের সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারনে জায়গা পাননি। একমাত্র আর্জেন্টাইন ক্লাব হিসেবে রিভার প্লেট থেকে দুজন খেলোয়াড় স্কালোনির দলে ডাক পেয়েছেন। তারা হলেন অভিজ্ঞ গোলরক্ষক ফ্রাংকো আরমানি ও ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ২০২১ সালে আলভারেজ দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন।

স্কোয়াড :

গোলরক্ষক : ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, এস্তেবান আনড্রাডা।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্টা, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা।

মিডফিল্ডার : লুকাস ওকাম্পো, রডরিগো ডি পল, লিনদ্রো পারেডেস, গুডিও রডরিগুয়েজ, গিওভান্নি লো সেলসো, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েনডিয়া, আলেহান্দ্রো গোমেজ।

ফরোয়ার্ড : নিকোলাস গঞ্জালেজ, এ্যাঞ্জেল ডি মারিয়া, এ্যাঞ্জেল কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add