for Add

টোকিও অলিম্পিকের গাইডলাইন অনুসরণ করবে বিসিবি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সফল করার জন্য জৈব সুরক্ষা বলয়ের পরিবর্তে ‘ম্যানেজড ইভেন্ট এনভায়রমেন্ট’ (এমইই) অনুসরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ।

গত বছর প্রথমবারের মতো এমইই’র প্রচলন ঘটে টোকিও অলিম্পিকে। এটি দারুণভাবে সফল হওয়ায় অনুপ্রাণিত হয়ে বিবিসিও একই পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে। প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, ‘টোকিও অলিম্পিকের আলোকে আমরা এই গাইডলাইনটি অনুসরণ করতে যাচ্ছি। আমরা টোকিও অলিম্পিকের গাইডলাইন বাস্তবায়নের চেস্টা করছি।’

আগে গোটা বিশ্ব জৈব সুরক্ষা বলয় ব্যবহার করেছে। তবে এখন সেই পদ্ধতি থেকে সরে এসেছে বিশ্ব। এখন ম্যানেজড ইভেন্ট এনভায়রমেন্ট (এমইই) ব্যবহৃত হচ্ছে, যা অ্যাথলেটদের মানষিকভাবে সতেজ রাখার জন্য প্রথম ব্যবহৃত হয়েছে টোকিও অলিম্পিকে। এমইই পদ্ধতিতে জৈব সুরক্ষা বলয়ের কঠোরতা অনেকটা নিরসন করা হয়েছে।’

করোনা পরীক্ষায় অনেকের রিপোর্ট পজিটিভ এসেছে এবং তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, এটি যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, তাই আক্রান্ত খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাবে না।’

বাংলাদেশের অন্য আন্তর্জাতি সিরিজের মতো এই টুর্নামেন্টটিও সফলভাবে সম্পন্ন করতে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবিকে সার্বিক সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন বিসিবির এই চিকিৎসক।

ডা. দেবাশীষ বলেন, ‘বিপিএল কমিটির নির্দেশনা মোতাবেক করোনা টেস্ট পরিচালনা করা হয়েছে। গত তিন দিনে আমরা প্রচুর টেস্ট করিয়েছি এবং এর ফল ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেয়া হয়েছে।

বহুদলীয় টুর্নামেন্টে খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা প্রটোকল তৈরি করে দিয়েছি। সেখানে নিয়মিত টেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছে করলে সেখানে টেস্ট করাতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।’

রাজধানী ঢাকার বিভিন্নস্থানে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে, যে কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার শংকা রয়েছে। বিপিএলের আগে এ ধরনের আয়োজনে কিছুটা সংশয় প্রকাশ করে দেবাশীষ বলেন, যতটুকু সম্ভব জনসমাগম পাশ কাটাতে হবে।

তিনি বলেন, ‘এখনো পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি, তাতে বিপিএল আয়োজনে কোন ঝুঁকি নেই। তবে টুর্নামেন্টটিকে যদি সফলভাবে শেষ করতে চাই, তাহলে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add