for Add

আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল

আসন্ন কমনওয়েলথ গেমসে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেটে। গেমসের চূড়ান্তপর্বে অংশ নিতে বাংলাদেশকে বাছাইপর্ব অতিক্রম করতে হবে। তবে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য আসরে যোগ্যতা অর্জনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বার্মিংহামে আইসিসি কমনওয়েলথ গেমস ২০২২’র বাছাইপর্ব মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুয়ালালামপুরের কিনারা ওভালে লড়াই করবে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এদের মধ্য থেকে একটি দল যোগ্যতা অর্জন করবে মূলপর্বে খেলার।

বার্মিংহামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া-বার্বাডোজ-ইংল্যান্ড-ভারত-নিউজিল্যান্ড-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই সাতটি দলের সাথে কারা যোগ দিবে তা নির্ধারণের জন্য রাউন্ড-রবিন টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবং আসরের শেষ দিন লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

স্বাগতিক ইংল্যান্ডের সাথে আগেই মূলপর্ব নিশ্চিত করেছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ ছয় দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে বার্বাডোজকে।

আগামী ১৮ জানুয়ারি কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। আসরের ম্যাচগুলো নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী, করোনার কারণে বিঘ্নিত অনুশীলন ও ম্যাচের পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরা আমাদের জন্য সহজ ছিল না। তবে আমরা এখন ভালভাবে প্রস্তুতি নিয়েছি, গত কয়েক মাস ধরে বিভিন্ন কন্ডিশনে আমরা খেলেছি। আমি মনে করি সাম্প্রতিক সময়ে আমাদের মিডল অর্ডার ছিল অসাধারণ। এটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট, আশা করি ওপেনিং ব্যাটসম্যানরা দ্রুত রান তুলবে। ভাল করতে হলে আমাদের দলগতভাবে পারফরম্যান্স করতে হবে।’

১৯ জানুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ ও ২৪ জানুয়ারি শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল মূলপর্বে খেলার টিকিট পাবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add